News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি হামলার আশঙ্কা, রাজস্থান জুড়ে জারি চূড়ান্ত সতর্কতা
Image

জঙ্গি হামলার আশঙ্কা, রাজস্থান জুড়ে জারি চূড়ান্ত সতর্কতা

জয়পুর, ২০ আগস্ট (হি.স.) : জঙ্গি হামলার আশঙ্কা জেরে গোটা রাজস্থানজুড়ে চূড়ান্ত সতর্কতা জারি। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে চার জঙ্গিকে নিয়ে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর এক এজেন্ট সীমানা পেরিয়ে ভারতের রাজস্থান রাজ্যে ঢুকেছে। তার জেরে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে রাজ্যজুড়ে।
প্রতিটি জেলার পুলিশ সুপারকে সতর্ক থাকতে বলা হয়েছে। জঙ্গিদের ছবি প্রতিটি থানায় পাঠানো হয়েছে।

রাজ্য প্রশাসনের তরফে প্রতিটি হোটেল, ধাবা, রেল স্টেশন, বাসস্ট্যান্ড এবং ঘিঞ্জি এলাকাগুলিতে তল্লাশি চালানোর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি সন্দেহজনক কোনও গাড়িকে দেখলে অবিলম্বে তা থামিয়ে তল্লাশি চালাতে বলা হয়েছে। সন্দেহজনক কোনও ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখলে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে পুলিশকে। 

আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে ভারতে অনুপ্রবেশ এই সকল জঙ্গিরা। এদের সঙ্গে রয়েছে আইএসআই-এর এক এজেন্ট। এই প্রসঙ্গে সিরোহির পুলিশ সুপার কল্যাণমল মীনা জানিয়েছেন, জেলার সমস্ত পুলিশ সুপারকে সতর্ক করা হয়েছে। সবাইকে সজাগ থাকতে বলা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top