News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-আখাউড়া রেল লিঙ্ক : দ্রুত কাজ শেষ করতে নির্মাণ সংস্থাকে বললেন মুখ্যমন্ত্রী
Image

আগরতলা-আখাউড়া রেল লিঙ্ক : দ্রুত কাজ শেষ করতে নির্মাণ সংস্থাকে বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ আখাউড়া রেল লিঙ্ক প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত দু’টি সংস্থা ইরকন ও ট্যাক্সমাকো রেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড-এর চার সদস্যের এক প্রতিনিধি দল আজ মহাকরণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে এক সাক্ষাৎকারে মিলিত হন৷ তাঁদের আগরতলা-আখাউড়া রেল লিঙ্কের কাজ দ্রুত শেষ করার জন্য বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


প্রতিনিধি দলের নেতা ইরকন সংস্থার অধিকর্তা যোগেশ মিশ্র মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে জানান, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি আগরতলা-আখাউড়া রেল লিঙ্ক প্রজেক্টের কাজের জন্য ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে মউ স্বাক্ষরিত হয়েছিল ৷ এই প্রকল্পে আগরতলার বাধারঘাট থেকে নিশ্চিন্তপুর (ভারতীয় ভূখণ্ড), নিশ্চিন্তপুর থেকে গঙ্গাসাগর পর্যন্ত (বাংলাদেশ ভূখণ্ড) রেলপথ তৈরির উদ্যোগ চলছে৷ এজন্য ভারতের অভ্যন্তরে ৫৪৬ কিলোমিটার রেল লিঙ্ক তৈরির জন্য ভারত সরকারের ডোনারমন্ত্রক ৫৮০ কোটি টাকা এবং বাংলাদেশের অভ্যন্তরে ৬৫৭ কিলোমিটার রেল লিঙ্ক তৈরির জন্য বাংলাদেশের বিদেশ মন্ত্রক ৩৯২ কোটি টাকা বরাদ্দ করেছে৷

বর্তমানে উভয় দেশেই এই রেল লিঙ্ক তৈরির কাজ চলছে৷ আগামী ২০২০ সালের সেপ্ঢেম্বর মাসের মধ্যে এই প্রজেক্ট সম্পন্ন করার লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে৷
আলোচনাকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নির্দিষ্ট সময়ের আগে এই প্রজেক্টের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন ৷ তাঁর বক্তব্য, কিছুদিন পর পর এই কাজের পর্যালোচনা করুন ৷ তাতে কোনও সমস্যা হলে ত্রিপুরা সরকারকে জানান ৷ রাজ্য সরকার আপনাদের পাশে আছে, আশ্বাস দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ৷


এই প্রতিনিধি দলে ছিলেন ইরকন সংস্থার অধিকর্তা (ওয়ার্কস) যোগেশ মিশ্র, এজিএম (সিভিল) রমন সিংলা, ট্যাক্সমাকো রেল ও ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এমডি সন্দীপ ফুল্লার ও চিফ অপারেটিং অফিসার জিতেন্দ্র কুমার জৈন ৷ আলোচনাকালে মুখ্যসচিব ড় ইউ ভেঙ্কটেশ্বরলু, অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক এবং পরিবহণ দফতরের প্রধানসচিব এল এইচ ডার্লং উপস্থিত ছিলেন ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top