News Flash

  • Home
  • Uncategorized
  • শপথ গ্রহণ অনুষ্ঠানে ধুন্ধুমার কান্ড পঃ লালছড়ি পঞ্চায়েতে
Image

শপথ গ্রহণ অনুষ্ঠানে ধুন্ধুমার কান্ড পঃ লালছড়ি পঞ্চায়েতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ সারা রাজ্যে চলছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের শপথ গ্রহণ অনুষ্ঠান৷ সেই অনুযায়ী আমবাসা ব্লকের অধীন পশ্চিম লাল ছড়ি গ্রাম পঞ্চায়েতে সদস্য-সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লাল ছড়ি পঞ্চায়েত অফিসে৷ সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ধুন্ধুমার কান্ড৷
গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নিয়ে শুরু হয় বিক্ষোভ৷ দলের পক্ষ থেকে এই পঞ্চায়েতে প্রধান হিসেবে নির্বাচিত করা হয় প্রণব দেবনাথকে৷

আর তা নিয়েই শুরু হয় বিক্ষোভ৷ একাংশ গ্রামবাসী ও পঞ্চায়েতের সদস্যরা প্রণব দেবনাথ কে প্রধান মানতে নারাজ৷ একাংশ গ্রামবাসীরা চায় তাপস মগ চৌধুরীকে প্রধান হিসেবে৷ তা নিয়েই পশ্চিম লালছড়ি গ্রাম পঞ্চায়েতে দিনভর বিক্ষোভ চলে৷


ঘটনার খবর পেয়ে কিছুক্ষন পর ছুটে যায় আমবাসা মণ্ডল কমিটির জেনারেল সেক্রেটারি লান্টু সাহা৷ গ্রামবাসীর কাছে সময় চাওয়া হয় তিন দিনের৷ তারপরও একাংশ গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়৷ বেলা ৪ ঘটিকায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে৷ কিন্তু প্রধান ও উপপ্রধান পাইনি এই গ্রাম পঞ্চায়েত৷ দলের সিদ্ধান্ত কে মানতে নারাজ একাংশ গ্রামবাসীরা৷ এক সাক্ষাৎকারে আমবাসা ব্লকের এক আধিকারিক বলেন পঞ্চায়েতের সকল সদস্যদের শপথ গ্রহণ করা হয়েছে, কিন্তু প্রধান ও উপপ্রধান সিদ্ধান্ত করার সময় পঞ্চায়েতের সদস্য ও একাংশ গ্রামবাসীরা শপথ গ্রহণ বয়কট করে৷ এখন দেখার বিষয় হলো আগামী দিনে দল কি ব্যবস্থা নেয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top