News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় আটক গাড়ি ও নেশাদ্রব্যের হদিশ নেই, পুলিশের ভূমিকায় প্রশ্ণ
Image

কদমতলায় আটক গাড়ি ও নেশাদ্রব্যের হদিশ নেই, পুলিশের ভূমিকায় প্রশ্ণ

কদমতলা, ১৭ আগস্ট (হি.স.) : শুক্রবার রাত প্রায় সাতটা নাগাদ অসমের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন ঝেরঝেরি গেটে যে অল্টো গাড়ি আটক করে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছিল পুলিশ, সেই নেশাদ্রব্য ও আটককৃত ব্যক্তিটি কোথায়? কেন পুলিশ বিষয়টিকে আড়াল করতে চাইছে? পুলিশের কর্মকাণ্ড নিয়ে এমনই প্রশ্ণ তুলেছেন এলাকার জনতা৷

প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, গতকাল সন্ধ্যারাতে একটি নম্বর বিহীন মারুতি অল্টো গাড়ি থেকে এক কার্টুন নেশা সামগ্রী উদ্ধারের পাশাপাশি এক যুবককে আটক করেছিল পুলিশ৷ এলাকাটি কদমতলা থানার অন্তর্গত হলেও কিন্তু, ধৃত যুবক ও গাড়িটিকে সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়নি৷ ধর্মনগর থানা, পুলিশ সুপারের অফিসেও নিয়ে যাওয়া হয়নি৷ তা-হলে কী পুলিশ গোটা ঘটনা ধামাচাপা দিতে চাইছে? উঠেছে প্রশ্ণ৷

তাঁরা জানান, ধর্মনগর থানার কর্তব্যরত এক কনস্টেবল অসম থেকে নেশা সামগ্রী রাজ্যে নিয়ে আসার সময় হাতেনাতে নেশাদ্রব্য-সহ যুবকটিকে ধরেন৷ পুলিশের হাতে এ-সব আটকের ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে যাচ্ছে, অথচ কোনও মামলা নেই৷ কদমতলা থানা কর্তৃপক্ষ সম্পূর্ণ অজ্ঞাত৷ কদমতলা এবং ধর্মনগরের সচেতন নাগরিকরা জানতে চেয়েছেন, শুক্রবার সন্ধ্যায় কাকে আটক করা হয়েছিল? মারুতি অল্টো কারটি কার ছিল? যে কার্টুনটি পাওয়া গেছে তার মধ্যে কী ছিল? এ ব্যাপারে তাঁরা রাজ্যের গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হস্তক্ষেপ দাবি করেছেন৷ মুখ্যমন্ত্রী যদি বিষয়টি সরাসরি তদন্ত করেন তা-হলে জেলা পুলিশের শীর্ষ থেকে অধস্তন কর্মীদের মুখোশ খুলে যাবে দাবি করেছেন অভিযোগকারীরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top