News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ওয়ার্ম-আপ ম্যাচে পূজারা-রোহিতের দুরন্ত ব্যাটিং
Image

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ওয়ার্ম-আপ ম্যাচে পূজারা-রোহিতের দুরন্ত ব্যাটিং

অ্যান্টিগা, ১৮ আগস্ট (হি.স.) : আগামী বৃহস্পতিবার থেকে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করছে ভারত৷ তার আগে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামার আগেই গা-গরম করে নিলেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা৷ তিনদিনের ওয়ার্ম-আপ ম্যাচের প্রথম দিনের শেষে চেতেশ্বর পূজারা ও রোহিত শর্মার দুরন্ত ব্যাটিংয়ে পাঁচ উইকেটে ২৯৭ রান তুলেছে ভারত৷

সাত মাস পর ফেরে জাতীয় দলের জার্সিতে উজ্জ্বল পূজারা৷ শনিবার ওয়েস্ট ইন্ডিজ-এ দলের বিরুদ্ধে মাঠে নেমেই সেঞ্চুরি হাঁকান সৌরাষ্ট্রের রান-মেশিন৷ একদিনের ক্রিকেটে ব্রাত্য পূজারা বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ায় ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন৷ সেই সুযোগটা ক্যারিবিয়ান সফরেই কাজে লাগাতে চান পূজারা৷ এদিন মাঠে নেমে ক্যারিবিয়ান পেস ব্যাটারির বিরুদ্ধে সেঞ্চুরি করে অবসৃত হন৷ অন্যদের সুযোগ দিতে প্যাভিলিয়নে ফেরেন পূজারা৷ ১৮৭ বলের ইনিংসে ৮টি বাউন্ডারি ও একটি ছয় মারেন টিম ইন্ডিয়ার নম্বর তিন ব্যাটসম্যান৷

৫৩ রানে তিন উইকেট হারানোর পর পূজারাকে সঙ্গ দেন সীমিত ওভারের ক্রিকেটে বিরাট কোহলির ডেপুটি রোহিত শর্মা৷ ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রোহিত৷ ১১৫ বলের ইনিংসে ৮টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন তিনি৷ তবে প্যাভিলিয়নে ফেরার আগে চতুর্থ উইকেটে পূজারার সঙ্গে চতুর্থ উইকেটে ১৩২ রানের পার্টনারশিপ গড়ে দলকে এগিয়ে নিয়ে যান রোহিত৷ সীমিত ওভারের ক্রিকেটে রোহিত ভাইস-ক্যাপ্টেন হলেও টেস্ট দলে তিনি এখনও নিয়মিত সদস্য নন৷ তবে ক্যারিবিয়ান সফরে নিজেকে প্রমাণ করতে মরিয়া মুম্বইয়ের ডানহাতি৷ প্রস্তুতি ম্যাচে রান পেয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন রোহিত৷ এছাড়াও রান পেয়েছেন লোকেশ রাহুল (৩৬), হনুমা বিহারী (অপরাজিত ৩৭) এবং ঋষভ পন্ত (৩৩)৷

এবার টেস্ট ক্রিকেটে ইতিহাসে প্রথমবার নম্বর ও নাম লেখা জার্সি পরে মাঠে নামেন ভারতীয় দলের খেলোয়াড়রা৷ টেস্ট ক্রিকেটে দর্শকদের মাঠে টানতে আইসিসি-র এই নয়া উদ্যোগ৷ ১৪২ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই দৃশ্য প্রথম দেখা যায় এজবাস্টনে চলতি অ্যাশেজের প্রথম টেস্টে৷ অ্যাশেজ সিরিজ দিয়েই শুরু হয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ৷ পাঁচ দিনের ফরর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন বেছে নিতে আগামী আড়াই বছর ধরে চলবে এই লড়াই৷ বিশ্বের সবক’টি টেস্ট খেলিয়ে দেশই এই চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে৷ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড৷ 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top