News Flash

  • Home
  • Uncategorized
  • দাবি আদায়ে মেডিক্যাল রিপ্রেসেন্টেটিভদের বিক্ষোভ
Image

দাবি আদায়ে মেডিক্যাল রিপ্রেসেন্টেটিভদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷ নিজেদের দাবি-দাওয়া সংক্রান্ত বিষয়কে সামনে রেখে শনিবার আন্দোলনে সরব হয়েছে মেডিক্যাল রিপ্রেসেন্টেটিভদের সংগঠন সিআরইউ-এর ত্রিপুরা রাজ্য শাখা৷ আজ আগরতলার কাঁসারিপট্টিতে অবস্থিত শ্রম দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সিআরইউ-এর সদস্যরা৷ তাঁরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শ্রমিক স্বার্থ-বিরোধিতার অভিযোগ এনে বলেন, কেন্দ্রীয় সরকার মেডিক্যাল এবং সেলস রিপ্রেসেন্টেটিভদের স্বার্থ বিচার না করে মালিক পক্ষের স্বার্থ বিবেচনা করেছে৷ এতে স্বাভাবিক ভাবেই শ্রমিক স্বার্থ ক্ষুণ্ণ্ করা হচ্ছে৷

তাঁরা বলেন, সম্প্রতি এ-সম্পর্কিত বিল সংশোধন করে শ্রমিকদের অর্জিত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে৷ এর প্রতিবাদে আজ আন্দোলনে সরব হয়েছেন৷ বলেন, সারা দেশেই এই আন্দোলন সংগঠিত করা হচ্ছে৷ যার অঙ্গ হিসেবে এদিন সংগঠনের ত্রিপুরা রাজ্য শাখার তরফে এই বিক্ষোভ ধরনা সংগঠিত করা হয়েছে৷ আন্দোলনকারীরা জানান, ১৯৭৬ সালে প্রথম শ্রমিকদের স্বার্থে একটি বিল পাশ করানো হয়৷ যার বলে দৈনিক মজুরির উপর ভিত্তি করে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হত শ্রমিকদের৷ পরবর্তী সময়ে ১৯৮৬ সালে পুনরায় এই আইনে সংশোধন করা হয়েছিল৷ তখন থেকে একইভাবে চলে আসছিল আইনটি৷ কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার আচমকা এই আইন পরিবর্তন করে দিয়েছে৷ ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন সারা দেশের রিপ্রেসেন্টেটিভরা৷ আর এরই প্রতিবাদে তাঁরা আন্দোলন করছেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top