News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় মহিলার স্বর্ণের চেইন ছিনতাই
Image

আগরতলায় মহিলার স্বর্ণের চেইন ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷ আবারও দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটল ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে৷ রাজ্য পুলিশকে ঢেলে সাজানোর নামে যা করা হচ্ছে তাতে মুখে চুনকালি মেখে দিয়ে দিনের আলোতেই এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে নিয়ে যায় দুষৃকতী৷

শনিবারে এই ঘটনা রাজধানীর প্রাচ্যভারতী সুকল সংলগ্ণ এলাকায় সংঘটিত হয়েছে৷ আজ দুপুর নাগাদ সংশ্লিষ্ট এলাকা দিয়ে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন মঞ্জুরানি রায় (৫০) নামের এক মহিলা৷ রাস্তার নির্জনতার সুযোগে বাইকে চেপে আগত দুই দুষৃকতী আচমকা হামলে পড়ে মহিলার উপর৷ একজন বাইক নিয়ে দাঁড়িয়ে থাকলে অপরজন মহিলার গলা থেকে জোরপূর্বক সোনার হার ছিনতাই করে মহিলাকে ধাক্কা মেরে ফেলে আহত করে চলে যায়৷ মহিলা কিছু বোঝে ওঠে চিৎকার করার আগে বাইকে চেপে চম্পট দেয় ছিনতাইবাজরা৷ মহিলার চিৎকার শুনে স্থানীয় মানুষজন ছুটে আসেন ঘটনাস্থলে৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসে একটি অভিযোগ লিখে নিয়ে যায়৷

এদিকে দিনদুপুরে রাজধানী শহর আগরতলায় ছিনতাইয়ের ঘটনায় পুলিশি নিরাপত্তা বড়সড় প্রশ্ণ চিহ্ণের মুখে পড়েছে৷ কারণ সরকার নিরাপত্তাকে ঢেলে সাজাতে প্রথমে মোবাইল গাড়ির ব্যবস্থা করেছে৷ কিন্তু এই গাড়িগুলি শহরের ছোট ছোট গলিতে চলতে পারবে না, তাই গত ১২ আগস্ট মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বিট পুলিশি ব্যবস্থা চালু করেন, সেই সঙ্গে বিট পুলিশদের জন্য ২৬১টি মোটর বাইকও বরাদ্দ করা হয়৷ এগুলির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, এই ২৬১টি মোটর বাইকে চেপে পুলিশ রাজধানীর ছোট ছোট গলিতে ঘুরে বেড়াবে যাতে কোনও ধরনের অপরাধ সংগঠিত হতে না পারে৷ অথচ এই ব্যবস্থা চালুর এক সপ্তাহ হওয়ার আগেই দিনের বেলা মহিলার গলা থেকে সোনার হার ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ভূমিকাকে প্রশ্ণ চিহ্ণের মুখে ঠেলে দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top