News Flash

  • Home
  • Uncategorized
  • বাগমা কান্ডে নিহত এক, মামলা গ্রেপ্তার ছয় অভিযুক্ত
Image

বাগমা কান্ডে নিহত এক, মামলা গ্রেপ্তার ছয় অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ আগস্ট৷৷ গোমতী জেলার উদয়পুরের বাগমা বাজারে দুষৃকতিদের হামলা আহত বিল্টু সিনহাকে শেষ রক্ষা করা গেল না৷ জিবি হাসপাতালের চিকিৎসকদের সবচেষ্টা ব্যর্থ করে মৃত্যু কোলে ঢলে পড়ে বিল্টু সিনহা৷ শুক্রবার তার মৃতদেহ উদয়পুরে নিয়ে গেলে গভীর শোকের ছায়া নেমে আসে৷ হাজারো মানুষের শেষ অশ্রু জলে বিল্টু সিনহা শেষকৃত্য সম্পন্ন হয়৷

বিল্টু সিনহা রাষ্ট্রীয় স্বয়ং সংঘের একনিষ্ঠ কর্মী ছিল৷ এদিকে, ওই হামলার ঘটনায় চল্লিশ জনেরবিরুদ্ধে উত্তম রূদ্রপাল নামে এক ব্যক্তি আর কে পুর থানায় মামলা দায়ের করেছেন৷ মামলার নম্বর ১২০/১৯৷ মামলা হয়েছে আইপিসির ১১টি ধারায়৷ ধারাগুলি হল ১৪৮, ১৪৯, ৪৫২, ৪৩৫, ১২০(বি), ৩২৫, ৩২৬, ৩০২, ৩০৭, ৫০৬ এবং ৪২৭৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ বৃহস্পতিবার রাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এদিকে, শুক্রবার উদয়পুরে পুলিশ আধিকারীকদের সাথে বৈঠক করেছেন ডিআইজি (দক্ষিণাঞ্চল) অরিন্দম নাথ৷

প্রসঙ্গত, গত ১৪ আগস্ট আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে বাগমা বাজারে একটি দোকানে পান খাওয়ার জন্য নেমেছিল বিল্টু সিনহা ও টিটন পাল৷ তখন রাত প্রায় ১০টা কোনো কিছু বুঝে উঠার আগেই কতিপয় দুষৃকতিকারী তাদের উপর হামলা চালায় তাতে আরএসএস কর্মী বিল্টু সিনহা এবং বিজেপি জেলা পরিষদের সদস্য টিটন পাল গুরুতর ভাবে আহত হয়৷ তাদেরকে আশংকাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বিল্টু সিনহাকে স্থানান্তরিত করা হয়৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিল্টু সিনহার মৃত্যু হয়৷ এই খবর ছড়িয়ে পড়তেই উদয়পুর সহ আশপাশ এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এদিকে মৃতদেহটি আগরতলা থেকে উদয়পুর চন্দ্রপুর গ্রামে নিয়ে যাওয়া হলে মাতাবাড়ি মন্ডলের পক্ষ থেকে প্রয়াতে মরদেহে পুষ্পার্ঘ অর্পন করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়৷ আরএসএসের পক্ষ থেকেও প্রয়াতের মরদেহে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়৷ হাজারো মানুষের শেষ অশ্রু জলে তার শেষকৃত সম্পন্ন করা হয়৷

এদিকে মাত্র ৪০ বছর বয়সে বিল্টুকে হারিয়ে তার মা-বাবা কান্নায় ভেঙে পড়েছেন৷ কারোর শান্তনার বাণী তাদের ভঙ্গ হৃদয় স্পর্শ করছে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top