News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তরক্ষার কাজের মেয়াদ শেষ করে এবার ফিরছেন মহেন্দ্র সিং ধোনি
Image

সীমান্তরক্ষার কাজের মেয়াদ শেষ করে এবার ফিরছেন মহেন্দ্র সিং ধোনি

লেহ, ১৭ আগস্ট (হি স) : টেরিটোরিয়াল আর্মির সঙ্গে সীমান্তরক্ষার কাজের মেয়াদ শেষ করে এবার ঘরে ফিরছেন লেফট্যানেন্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি। শনিবার নয়াদিল্লির বিমান ধরার আগে লেহ বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ে করেন মাহি।

বিশ্বকাপের পর সেনার কাছে সীমান্তরক্ষী হিসেবে দেশসেবা করতে চেয়ে ইচ্ছেপ্রকাশ করেছিলেন ধোনি। ধোনির ইচ্ছেকে যথাযোগ্য সম্মান জানিয়ে প্রাক্তন অধিনায়ককে টেরিটোরিয়াল আর্মির ১০৬ টিএ প্যারা ব্যাটেলিয়ন হিসেবে জম্মু-কাশ্মীরে প্রশিক্ষণের বন্দোবস্ত করে দেয় ভারতীয় সেনাবাহিনী। উপত্যকায় দু’সপ্তাহ প্রশিক্ষণের শেষে এবার ঘরে ফিরছেন মাহি।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে আর্টিকল ৩৭০ রদ হওয়ার পর নতুন ইউনিয়ন টেরিটোরি হিসেবে আত্মপ্রকাশ করা লাদাখে সেনার পোশাকে ৭৩ তম স্বাধীনতা দিবস উদযাপন করেন বিশ্বজয়ী অধিনায়ক।
১০৬ নম্বর টেরিটোরিয়াল আর্মি ব্যাটেলিয়নের সঙ্গে স্বাধীনতা দিবস সেলিব্রেশন করেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক। পতাকা তুলে স্বাধীনতা দিবস সেলিব্রশনের আগে লাদাখের আর্মি হাসপাতালে যান ধোনি। সেখানে ভর্তি জওয়ান ও তাঁদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। ৩১ জুলাই টেরিটরিয়াল আর্মির একজন সক্রিয় সদস্য হিসেবে প্রশিক্ষণে যোগদান করেছিলেন মাহি। যোগ দিয়েই সেনা পোশাকে ব্যাটে অটোগ্রাফ দিতে দেখা গিয়েছিল কর্নেল (সাম্মানিক) ধোনিকে। পাশাপাশি সেনার পোশাকে ভলিবল খেলে ইউনিটের বাকি সদস্যদের উদ্দীপ্ত করেছিলেন মাহি।

২০১১ দেশকে বিশ্বকাপ জেতানোর পর ভারতীয় টেরিটোরিয়াল আর্মির তরফে ধোনিকে কর্নেল (সাম্মানিক) পদ প্রদান করা হয়। বছর চারেক পর ২০১৫ আগ্রায় সেনার এয়ারক্র্যাফটের প্রশিক্ষণে পাঁচটি প্যারাশুট জাম্প সম্পূর্ণ করেন মাহি। একই সঙ্গে একজন কোয়ালিফায়েড প্যারাট্রুপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন বিশ্বজয়ী অধিনায়ক।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top