News Flash

  • Home
  • Uncategorized
  • লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে তাণ্ডবে চার পাকিস্তানি গ্রেফতার
Image

লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে তাণ্ডবে চার পাকিস্তানি গ্রেফতার

লন্ডন, ১৬ আগস্ট (হি.স.) : লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে তাণ্ডব চালাল পাকিস্তানি উন্মত্ত জনতা৷ এমনকি স্বাধীনতা দিবস উদযাপনে মগ্ন ভারতীয়দের উপর রীতিমতো চড়াও হয় পাক সমর্থকরা৷ এই ঘটনায় চারজন পাকিস্তানিকে গ্রেফতার করেছে স্কটল্যান্ড ইয়ার্ড৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার কাশ্মীর ইস্যুতে লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে কয়েক হাজার পাকিস্তান সমর্থক৷ কাশ্মীর ও পাকিস্তানের পতাকা হাতে ভারত বিরোধী শ্লোগান দেয় তারা৷ পালটা তেরঙ্গা হাতে প্রতিবাদ করেন ভারতীয়রা৷ তারপরই ইট-পাটকেল, ডিম ও জলের বোতল ছুঁড়তে শুরু করে পাকিস্তানিরা৷ পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে৷ এই ঘটনায় চার পাক সমর্থককে গ্রেপ্তার করেছে স্কটল্যান্ড ইয়ার্ড৷

বিদেশে পাকিস্তানি ও খালিস্তানি সমর্থকদের তাণ্ডব নতুন কিছু নয়৷ তবে লন্ডনের ভারতীয় হাই কমিশনে হামলার ঘটনা এর আগে ঘটেনি৷ এদিকে, ভারতের বিরুদ্ধে ক্রমাগত সুর চড়িয়ে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী৷ বিশ্লেষকদের মতে, আসলে ইমরান আন্তর্জাতিক মহলে এটাই তুলে ধরতে চাইছেন যে, কাশ্মীরের বাসিন্দাদের উপর অত্যাচার চালাচ্ছে মোদী সরকার। গোটা বিশ্বের সঙ্গে ইচ্ছাকৃতভাবে তাদের যোগাযোগ-বিচ্ছিন্ন করে রাখছে। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top