News Flash

  • Home
  • Uncategorized
  • ১ সেপ্ঢেম্বর থেকেই রাজ্যে চালু হচ্ছে ডেমু ট্রেন পরিষেবা
Image

১ সেপ্ঢেম্বর থেকেই রাজ্যে চালু হচ্ছে ডেমু ট্রেন পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷  সম্ভবত আগামী ১ সেপ্ঢেম্বর থেকে ত্রিপুরায় ডেমু ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে৷ রেল মন্ত্রক ত্রিপুরায় ডেমু (ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেন পরিষেবার অনুমোদন দিয়েছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কথায় এমটাই মনে হচ্ছে৷ তাঁর দাবি, রেলমন্ত্রী পীযূষ গোয়েল এক চিঠিতে জানিয়েছেন, আগরতলা-বিলোনিয়া-সাব্রুম লাইনে তিন জোড়া এবং ধর্মনগর-আগরতলা-বিলোনিয়া-সাব্রুম লাইনে এক জোড়া ডেমু ট্রেন পরিষেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ত্রিপুরা সরকারের অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক, সে-কথা তিনি চিঠিতে উল্লেখ করেছেন৷

প্রসঙ্গত, কেন্দ্রে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরায় রেল পরিষেবায় আমূল পরিবর্তন এসেছে৷ কেন্দ্রের নির্দেশে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ত্রিপুরায় মিটার গেজ থেকে ব্রডগেজে রূপান্তরের কাজ দ্রুত সমাপ্ত হয়েছে৷ শুধু তা-ই নয়, রাজধানী এক্সপ্রেস-সহ দূরপাল্লার একাধিক ট্রেন পরিষেবা চালু হয়েছে ত্রিপুরায়৷ তাতে, সদূর দক্ষিণের সাথেও ত্রিপুরা রেলপথে সরাসরি যুক্ত হয়েছে৷ ইতিমধ্যে সাব্রুম লাইনেও রেলপথ নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে৷ সুরক্ষা পর্যবেক্ষণের সবুজ সংকেত মিললেই ওই লাইনে রেল চলাচল শুরু হয়ে যাবে৷ আপাতত বিলোনিয়া পর্যন্ত ট্রেন চলাচল করছে৷

রাজ্যের অভ্যন্তরে যাত্রী পরিষেবায় ডেমু ট্রেনের বিশেষ চাহিদা রয়েছে৷ উত্তরপূর্বের মধ্যে কেবল অসমে ডেমু ট্রেন পরিষেবা রয়েছে৷ তাই, ত্রিপুরা সরকার দীর্ঘদিন ধরে রাজ্যেও ডেমু ট্রেন পরিষেবা চালু করার জন্য কেন্দ্রের কাছে দরবার করছে৷ ত্রিপুরা সরকারের পক্ষ থেকে একাধিকবার ডেমু ট্রেনের অনুরোধ জানিয়ে রেলমন্ত্রীর চিঠি পাঠানো হয়েছে৷ অবশেষে রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই সুখবর দিয়েছেন৷

মুখ্যমন্ত্রীর দাবি, চিঠিতে রেলমন্ত্রী জানিয়েছেন, রেল পরিষেবার পরিধি বৃদ্ধির জন্য ত্রিপুরা সরকার লাগাতার ডেমু ট্রেন পরিষেবার অনুরোধ জানিয়েছে৷ তাই, ত্রিপুরায় ডেমু ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, ১ সেপ্ঢেম্বর থেকে আগরতলা-বিলোনিয়া ও সাব্রুমের মধ্যে তিনজোড়া এবং ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত একজোড়া ডেমু লোকাল ট্রেন চালু করা হবে বলে গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেলমন্ত্রী৷

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জনৈক আধিকারিকের কথায়, ডেমু ট্রেন চালুর ক্ষেত্রে পরিকাঠামো রয়েছে ত্রিপুরায়৷ কিন্তু, ওই পরিকাঠামো যথেষ্ট নয়৷ সে-ক্ষেত্রে ত্রিপুরায় পরিকাঠামো উন্নয়নে শীঘ্রই পদক্ষেপ নেওয়া প্রয়োজন৷ তাঁর কথায়, পরিকাঠামো উন্নয়ন না করে পরিষেবা চালু করা হলে মাঝেমধ্যে সমস্যার সম্মুখীন হতে হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top