News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলার যানজট, নির্দিষ্ট রাস্তায় বিধিনিষেধ আরোপ
Image

আগরতলার যানজট, নির্দিষ্ট রাস্তায় বিধিনিষেধ আরোপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ আগরতলা শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে নির্দিষ্ট কয়েকটি রাস্তায় আজ, শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ দিনের নির্দিষ্ট সময় কর্ণেল চৌমুহনি থেকে উত্তর গেটে যাওয়ার রাস্তাটি একদিকে যাওয়ার জন্য খোলা থাকবে৷ তাছাড়া, লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে টাউন হল হয়ে উত্তর গেট পর্যন্ত যাওয়ার রাস্তাটি সকাল-সন্ধ্যা একদিকে যান চলাচলে খোলা থাকবে৷ শুধু তা-ই নয়, ওই সময় রাস্তার দুই ধারে কোনও গাড়ি পার্কিং করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

এ-বিষয়ে ট্রাফিক পুলিশ সুপার পিনাকী সামন্ত জানিয়েছেন, আগরতলা শহরে যানজট প্রচণ্ড বেড়েছে৷ বিশেষ করে অফিস টাইমে আগরতলা শহরে যানজট মোকাবিলা করতে গিয়ে ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছেন৷ তাই, নির্দিষ্ট রাস্তায় দিনের নির্দিষ্ট সময়ে পরীক্ষামূলকভাবে যান চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ তিনি বলেন, ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯-টা থেকে ১১টা পর্যন্ত কর্ণেল চৌমুহনি থেকে উত্তর গেট পর্যন্ত একদিকে যান চলাচল করতে পারবে৷ তেমনি, বিকেল ৫-টা থেকে সাড়ে ৬-টা পর্যন্ত উত্তর গেট থেকে কর্ণেল চৌমুহনি পর্যন্ত একদিকে যান চলাচল করতে পারবে৷ তিনি বলেন, এছাড়াও লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে টাউন হল হয়ে উত্তর গেট পর্যন্ত রাস্তা সকাল ৯-টা থেকে সন্ধ্যা ৭-টা পর্যন্ত একদিকে যান চলাচল করতে পারবে৷ সেক্ষেত্রে উত্তর গেট এবং টাউন হল-এর সামনে নো এন্িন্ট বোর্ড লাগানো থাকবে৷ কারণ, ওই রাস্তা দিয়ে কোনও গাড়ি লক্ষ্মীনারায়ণ মন্দিরের দিকে আসতে পারবে না৷

পিনাকী সামন্ত বলেন, আজ সকাল থেকেই অনেক গাড়ি এবং বাইক চালক ভুল করে নো এন্িন্ট দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন৷ তাঁদের নতুন সিন্ধান্তের বিষয়ে বোঝানো হয়েছে৷ তাতে, রাস্তায় ভিড় সামলাতে ট্রাফিক পুলিশের কিছুটা হিমশিম খেতে হয়েছে৷ তাঁর কথায়, এই পদক্ষেপ পরীক্ষামূলকভাবে নেওয়া হয়েছে৷ তাতে, জনসাধারণের কী কী অসুবিধা হচ্ছে কিংবা রাস্তায় যানজট কতটা মুক্ত করা যাচ্ছে, সে-বিষয়ে ধারণা মিলবে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন এই পদক্ষেপ আগরতলা শহরে যানজট মোকাবিলায় সদর্থক ভূমিকা নেবে৷

এদিকে, নতুন পদ্ধতি মেনে চলাচলে যান চালকরা আজ কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন৷ তাঁদের বক্তব্য, আগরতলা শহরে যান চলাচলে নির্দিষ্ট রাস্তায় পরীক্ষামূলকভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সে-বিষয়ে সমস্ত শহরবাসীকে সঠিকভাবে জানানো উচিত ছিল৷ শুধু তা-ই নয়, মফসসল থেকে যাঁরা আগরতলায় কাজের জন্য আসেন তাঁদের কাছেও এই সংবাদ পৌঁছানো করকার ছিল৷ এ-ক্ষেত্রে ট্রাফিক দফতর রাজ্যবাসীর কাছে এই খবর পৌঁছাতে ব্যর্থ হয়েছে৷ ফলে, একাংশ যান চালক ভোগান্তির শিকার হয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top