News Flash

  • Home
  • Uncategorized
  • অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার শুধুমাত্র ঐতিহাসিক নয়, উন্নয়নও হবে জম্মু-কাশ্মীর ও লাদাখের জনগণের : সত্যপাল মালিক
Image

অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার শুধুমাত্র ঐতিহাসিক নয়, উন্নয়নও হবে জম্মু-কাশ্মীর ও লাদাখের জনগণের : সত্যপাল মালিক

শ্রীনগর, ১৫ আগস্ট (হি.স.): পুরোপুরি নতুন করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের ইতিহাস রচনার পথে কেন্দ্রীয় সরকার| কাশ্মীর থেকে পৃথক করে আলাদা করে দেওয়া হয়েছে লাদাখকে| দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু ও কাশ্মীর ও লাদাখ| জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তি প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের বার্তা, ‘কেন্দ্রীয় সরকার যে পরিবর্তন এনেছে তা শুধুমাত্র ঐতিহাসিকই নয়, জম্মু-কাশ্মীর ও লাদাখের জনগণের উন্নয়নের জন্য একটি দ্বারও উন্মুক্ত হবে|’

৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হল জম্মু ও কাশ্মীরে| স্বাধীনতা দিবস উদযাপন হল নতুন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও| শুধুমাত্র জম্মু ও লাদাখ নয়, সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে কাশ্মীর উপত্যকাতেও| ৭০ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক| শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে এদিন উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও| জাতীয় পতাকা উত্তোলনের পর রাজ্যপাল সত্যপাল মালিক জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকার যে পরিবর্তন এনেছে তা শুধুমাত্র ঐতিহাসিকই নয়, জম্মু-কাশ্মীর ও লাদাখের জনগণের উন্নয়নের জন্য একটি দ্বারও উন্মুক্ত হবে|’ জম্মু ও কাশ্মীরের জনগণকে আশ্বস্ত করে রাজ্যপাল বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরের জনগণকে আমি আশ্বস্ত করতে চাই, তাঁদের পরিচয়ের সঙ্গে কোনও রকম ছলচাতুরী হয়নি| বিভিন্ন আঞ্চলিক পরিচয়কে সমৃদ্ধ করার বিধান রয়েছে ভারতীয় সংবিধানে|’

দীর্ঘ প্রত্যাশার পর কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পেয়েছে লাদাখ| এদিন লাদাখেও সাড়ম্বরে পালিত হয় ৭০ তম স্বাধীনতা দিবসের বর্ষপূর্তি| এদিন লাদাখে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন, ‘এবারের স্বাধীনতা দিবস গোটা দেশবাসীর কাছে খুবই বিশেষ| কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে প্রথম স্বাধীনতা দিবস উদযাপনে অংশগ্রহণ করতে পেরে আমি ভীষণ খুশি|’ ৭৩ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে এদিন লাদাখে চিরাচরিত ড্রামও বাজান লাদাখের বিজেপি সাংসদ জামইয়াং শেরিং নামগিয়াল|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top