News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার সমানভাবে কাজ করে চলেছে : মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার সমানভাবে কাজ করে চলেছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যবাসীকে নতুন প্রাপ্তি দিয়ে আজ থেকে আগরতলা দিল্লি সরাসরি বিমান পরিষেবা চালু হয়েছে৷ ইণ্ডিগোর এই বিমানটি প্রতিদিন বিকেল ৩টা ৫০ মিনিটে আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে৷ প্রথমদিনে আজ ইণ্ডিগোর ফ্লাইট নং ৬ই-২৪০৭ নম্বর বিমানটি ১৫২জন যাত্রী নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়৷


এম বি বি এয়ারপোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে পতাকা নেড়ে এই বিমান পরিষেবার সূচনা করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আজকের দিনটি রাজ্যবাসীর কাছে মরণীয় হয়ে থাকবে৷ এই প্রথমবারের মত আগরতলা থেকে দিল্লি সরাসরি বিমান পরিষেবা চালু হয়েছে৷ আগে দিল্লি থেকে আগরতলায় আসতে হলে ভায়া কোলকাতা অথবা গৌহাটি হয়ে আসতে হতো৷ যা সময়ের ব্যাপার ছিল৷ সেদিক দিয়ে রাজ্যে বিমান পরিষেবার ক্ষেত্রে আজকের দিনটি খুবই উল্লেখযোগ্য৷ তিনি বলেন, উত্তর-পূর্বা’লে গৌহাটির পরে আগরতলাতেই একমাত্র প্রতিদিন ১৫টি বিমান যাতায়াতকরে৷

আগরতলা-দিল্লি সরাসরি এই বিমান পরিষেবা চালু হওয়ার ফলে রাজ্যের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী, উদ্যোগপতি সহ সকল স্তরের জনগণ উপক’ত হবেন৷ পাশাপাশি রাজ্যে পর্যটক আগমনের সংখ্যা বৃদ্ধি পাবে৷ মুখ্যমন্ত্রী শ্রী দেব বলেন, এই অ’লের অন্যান্য রাজ্যগুলির ন্যায় ত্রিপুরাকে রেলপথ, বিমানপথ, সড়কপথে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার সমানভাবে কাজ করে চলেছে৷ এই কর্মসূচিতে আগামী চার বছরে রাজ্যের হাইওয়ের উন্নয়নের জন্য ৮ হাজার কোটি টাকা ব্যয় করা হবে৷ এতে কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টির পাশাপাশি রাজ্যের জিডিপি বাড়বে৷ এছাড়া গোমতী নদীপথে জলপরিবহণের উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি রাজ্যকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সমানভাবে এগিয়ে আসার আহ্বান জানান৷


অনুষ্ঠানে সাংসদ প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, বিধায়ক ডা. দিলীপ দাস, এয়ারপোর্ট অথরিটি অব ইণ্ডিয়ার উত্তর-পূর্বা’লের আ’লিক অধিকর্তা স’ব জিন্দাল, ইণ্ডিগোর ভাইস প্রেসিডেন্ট বিজয় মা-া ও এম বি বি এয়ারপোর্টের অধিকর্তা ভি কে শেঠ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজকের এই দিনটি সকলের কাছে মরণীয়৷ রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আগরতলা বিমান বন্দরের নাম পরিবর্তন করে মহারাজা বীরবিক্রম নামে নামাঙ্কিত করা থেকে শুরু করে এর আধুনিকীকরণ করার নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে৷

তিনি সরাসরি এই বিমান পরিষেবা চালুর জন্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান৷ তিনি জানান, আগামী ২০২০ সালের মধ্যে এম বি বি বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কাজ শুরু করবে৷ অনুষ্ঠানে সাংসদ রেবতী মোহন ত্রিপুরা বলেন, আগরতলা থেকে দিল্লি সরাসরি বিমান পরিষেবার জন্য রাজ্যবাসীর দীর্ঘদিনের দাবি আজ বাস্তবায়িত হল৷ এজন্য তিনি মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান৷


অনুষ্ঠানে বিধায়ক দিলীপ দাস সহ উপস্থিত অন্যান্য অতিথিগণ বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানে আজ আগরতলা-দিল্লি সরাসরি বিমান যাত্রার প্রথম যাত্রী এস ক-র সিংকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মারক উপহার তুলে দেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top