News Flash

  • Home
  • Uncategorized
  • এলাকায় সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ক্লাবগুলিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

এলাকায় সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ক্লাবগুলিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আহ্বান মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ টাউন প্রতাপগড় ১নং রোডে একতা ক্লাবের উদ্যোগে ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় প্রবাহমান কাল থেকে স্বেচ্ছাদান একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে৷

রক্তদানের মধ্য দিয়ে স্বচ্ছ মানসিকতার বিকাশ ঘটে৷ রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে, নিজের ঘরকে এগিয়ে নিয়ে যেতে হলে স্বচ্ছ মানসিকতা প্রয়োজন৷ ধন দৌলত সবকিছু থাকবে-মানসিকতা স্বচ্ছ না থাকলে কোন ব্যক্তি কোন দিন সুখি হতে পারে না৷ সমাজে কোন দিন প্রতিষ্ঠিত হতে পারে না৷ স্বচ্ছ মানসিকতা থাকলে সুখি হওয়া সম্ভব৷ এলাকায় সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ক্লাবগুলিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ যারা ছিনতাই, রাহাজানি সহ অন্যান্য অপকর্মে জড়িত তাদের চিহ্ণিত করে ব্যবস্থা নিতে হবে, সঠিক পথে ফিরিয়ে আনতে হবে৷ এসব অপকর্মে যারা জড়িত তারা নেশার টাকার যোগান দিতেই এসব কাজ করছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷


প্রভাব প্রতি শক্তিশালী পরিবারের একাংশ বখাটে ছেলে এসব ঘটনায় জড়িয়ে পড়তে শুরু করেছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ গরিব পরিবারের কোন লোক পরিবার প্রতিপালনের জন্য এসব কাজে যুক্ত হচ্ছেন না৷ অনুষ্ঠানে একতা সংঘের বোনেরা মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দিয়ে রাখী বন্ধন উৎসবের সূচনা করেন৷


রাজ্যে মহিলা সংক্রান্ত অপরাধ রোধে ক্লাবগুলিকেও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ পাশাপাশি পণপ্রথা ও গার্হস্থ্য হিংসা রোধে সচেতনতামূলক কর্মসূচিও ক্লাবগুলিকে গ্রহণ করতে হবে৷ আজ টাউন প্রতাপগড়ের একতা ক্লাবের ৭৩তম স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই আহ্বান জানান৷ মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান মহৎ দান, এর চাইতে বড় আর কোন দান হতে পারে না৷

রক্তদানের মাধ্যমে মানুষের মধ্যে স্বচ্ছ মানসিকতার বিকাশ ঘটে৷ যা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে৷ মানুষের মধ্যে স্বচ্ছ মানসিকতা থাকলে বিভিন্ন সমস্যাও সহজে সমাধান করা যায়৷ স্বেচ্ছা রক্তদানে দেশের মধ্যে ত্রিপুরার একটা বিশেষ সুনাম রয়েছে৷ রক্তদানের এই ধারাবাহিকতা বজায় রাখতে ক্লাব ও বিভিন্ন সামাজিক সংস্থাগুলিকে উদ্বুদ্ধ করে তোলার উপরও মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার জনকল্যাণে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে কাজ করছে৷ রাজ্যের বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে৷


ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ইতিমধ্যে অনেকেই স্বরোজগারী হয়েছেন৷ পাশাপাশি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি চাকুরিও প্রদান করা হচ্ছে৷ বর্তমানে রাজ্যে কোনো কাজের জন্যই মিছিল মিটিং করতে হয় না৷ বিগত সরকারের আমলে দেখা গেছে কাজের চেয়ে মানুষকে মিছিল মিটিং-এ বেশি ব্যস্ত রাখা হতো৷ তিনি বলেন, রাজ্যের নতুন সরকার গঠন হওয়ার পর প্রথম থেকেই ইত্রপুরাকে নেশামুক্ত ও নারী নির্যাতনমুক্ত রাজ্য হিসাবে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে৷

পাশাপাশি মহিলাদের সমাজে সুরক্ষা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে৷ মহিলা সংক্রান্ত অপরাধ ও ছিনতাইবাজদের শাস্তি প্রদানের লক্ষ্যে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে৷ রাজ্যের প্রতিটি এলাকায় অসামাজিক কাজে যুক্ত ব্যক্তিদের চিহ্ণিত করে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে তাদের মানসিকতার পরিবর্তন করতে ক্লাবগুলিকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্যরাখেন একতা ক্লাবের সম্পাদক অমিয় সাহা ও ক্লাবের সভাপতি রতনলাল সাহা৷ রাখী বন্ধন উৎসব উপলক্ষ্যে অনুষ্ঠানমঞ্চে এলাকার ছোট ছোট শিশু ও মহিলাগণ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে রাখী পরিয়ে দেন৷ আজকের এই রক্তদান শিবিরে মোট ২০জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top