News Flash

  • Home
  • Uncategorized
  • সন্দেহভাজন বাংলাদেশী যুবক গ্রেপ্তার কৈলাসহরে
Image

সন্দেহভাজন বাংলাদেশী যুবক গ্রেপ্তার কৈলাসহরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ গত এক সপ্তাহ থেকে উনকোটি জেলার কৈলাসহর মহকুমায় আরক্ষা দপ্তরের কাছে গোপন খবর ছিল যে, কৈলাসহরের শহর এলাকায় ভিনদেশি অর্থাৎ সন্দেহজনক এক বাংলাদেশি যুবক লুকিয়ে রয়েছে৷ এই খবরের ভিত্তিতে কৈলাসহর এক বাংলাদেশি যুবক লুকিয়ে রয়েছে৷ এই ঘবরের ভিত্তিতে কৈলাসহর থানার ওসি দেবাশিষ সাহার নেতৃত্বে পুলিশ বাহিনী তন্ন তন্ন করে খোঁজছিল এই যুবকটিকে৷


অবেশেষে ওসি দেবাশীষ সাহা ভিনদেশি সন্দেহজনক এই যুবকটির সন্ধান পায় এবং হাতেনাতে ধরে ফেলে শহরের কাচেরঘাট এলাকায় প্রবীর দাশের বাড়ি থেকে৷ ওসি দেবাশীষ সাহা জানান ধৃত যুবকটির নাম সাদিক মোঃ জাভেদ (সেদিক এমডি জাবেদ)৷ সাদিকের বাবার নাম কুতুর উদ্দিন এবং মায়ের নাম রোশনা বেগম৷ সাদিকের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার টুলটিকর উইনিয়নের সাফরান থানার অন্তর্গত উটর বালুচর গ্রামে৷ সাদিকের পাসপোর্টের নাম্বার হলো বিএফ০০৫৯০৯৯ পাসপোর্ট ইস্যু হয়েছিল ০৫-০৪-২০১৫ এবং পাসপোর্ট এক্সপাইয়ার তারিখ ০৪-০৪ ২০২০৷ ওসি দেবাশিষ সাহা আরোও জানান যে, সাদিক গত সতেরো জুন (১৭ জুন) জানান শিলং-রে ডাউকি বর্ডার হয়ে পাসপোর্ট এন্টি করে বৈধভাবে ভারতে প্রবেশ করেছিল৷


সাদিক গত এক বছরের মধ্যে প্রায় কঁুড়ি বার ভারতে প্রবেশ করেছে শিলং-এর ডাউকি বর্ডার দিয়ে৷ পুলিশের সন্দেহ এনিয়েই৷ সাদিক ইতিমধ্যেই শিলচর, গৌহাটি, শিলং, ইম্ফল, নাগাল্যান্ড, কলকাতা সহ আরোও কিছু শহরে কয়েকবার এসে ঘুরাফেরা করেছে৷ এবং এইসব শহরের বড় বড় বনেদী হোটেলে থাকত সাদিক৷


সাদিক গত এক মাস পূর্বে কৈলাসহর এসে শহরের কালীপুর এলাকার অপু দাশের বাড়িতে প্রায় পঁচিশ দিন ভাড়া থেকেছিল নিজের পরিচয় গোপন রেখে৷ বাড়ির মালিক অপু দাশের কাছে সাদিক মোঃ জাভেদ নিজেকে রিঙ্কু দাশ নামে পরিচয় দিয়ে থাকে৷ এরপর গত আট আগস্ট কালীপুরের অপু দাশের বাড়ি ছেড়ে দিয়ে শহরের কাচরঘাট এলাকার প্রবীন দাশের বাড়িতে ভাড়া নিয়ে থাকা শুরু করে৷ প্রবীন দাশের বাড়িতেও সাদেক নিজেকে রিঙ্কু দাশ পরিচয় দিয়ে থাকতে শুরু করে৷ এবং আসামের শিলচরের সোনাই রোডে ওর বাড়ি বলেছিল অপু দাস এবং প্রবীন দাসের কাছে৷ প্রবীন দাশের বাড়িতে ছয়দিন থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ওসি দেবাশীষ সাহার নেতৃত্বে পুলিশ বিরাট সাফল্য পেল৷ পুলিশ সূত্রে আরোও জানা যায় যে, সাদিক বাংলাদেশের সিলেট জেলার এম.সি কলেজের ইতিহাস বিভাগের ছাত্র৷

সাদিক প্রথমে পুলিশের কাছেও নিজেকে রিঙ্কু দাশ পরিচয় দিলেও পুলেশের প্রাথমিক জেরায় ভেঙে পড়ে সাদিক নিজের আসল পরিচয় দেয়৷ সাদিক ভারতে এসে উত্তর পূর্বাঞ্চল সহ কলকাতার যত রেড লাইন এরিয়া রয়েছে সেইসব এরিয়াতে প্রায়ই যেত৷ পুলিশ তথা ওসি দেবাশীষ সাহা জানিয়েছেন সাদিক মোঃ জাভেদকে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে৷ সাদিক আসলেও এত ঘন ঘন কেন ভারতে আসত এবং কি কাজ করত ভারতে এসে এসব বিষয়ে এখনও অন্ধকারে রয়েছে পুলিশ৷ সাদিককে বুধবার দুপুরে কৈলাসহর আদালতে প্রেরণ করে পুলিশ৷ সাদিক রহস্যে কৈলাসহর জনমানসে তীব্র চাঞ্চল্য তৈরী হয়েছে৷ ইতিমধ্যে হিন্দু জাগরন মঞ্চের কৈলাসহর শাখা ওসি দেবাশীষ সাহার নিকট ডেপুটেশন প্রদান করে ধৃত সাদিকের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছে এবং প্রকৃত রহস্য উদঘাটনের দাবী করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top