News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষতা বিকাশে বস্ত্রমন্ত্রকের সাথে ত্রিপুরা সহ পূর্বোত্তরের ছয়টি রাজ্যের সমঝোতা স্বাক্ষর
Image

দক্ষতা বিকাশে বস্ত্রমন্ত্রকের সাথে ত্রিপুরা সহ পূর্বোত্তরের ছয়টি রাজ্যের সমঝোতা স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ বস্ত্রশিল্পকে শক্তিশালী করার লক্ষ্যে সামর্থ যোজনার অন্তর্গত ১৬টি রাজ্যের সাথে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রকের সমঝোতা হয়েছে৷ ত্রিপুরা-সহ পূবর্োত্তরের ৬টি রাজ্য ওই সমঝোতা পত্রে স্বাক্ষর করেছে৷ এর মাধ্যমে ত্রিপুরার ৩,৫৪০ জনের দক্ষতার বিকাশ করা হবে৷


মূলত, আঠারোটি রাজ্য এই পরিকল্পনার আওতায় মন্ত্রকের সাথে অংশীদার হতে সম্মত হয়েছিল৷ কিন্তু, জম্মু ও কাশ্মীর এবং ওড়িশা বুধবার কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রকের সাথে ওই যোজনায় স্বাক্ষর করেনি৷ প্রাথমিকভাবে, এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য মন্ত্রালয় রাজ্য সরকার কর্তৃক মনোনীত এজেন্সিগুলিকে সাড়ে তিন লক্ষেরও বেশি লক্ষ্যমাত্রা বরাদ্দ করেছে৷ প্রশিক্ষণ শেষে এই সকল সুবিধাভোগীকে টেক্সটাইল সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডে কর্মসংস্থান দেওয়া হবে৷


এদিন ত্রিপুরা-সহ অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মিজোরাম, মেঘালয়, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রকের সাথে সামর্থ যোজনায় সমঝোতা পত্রে স্বাক্ষর করেছে৷ এই যোজনার অন্তর্গত ত্রিপুরায় ৩,৫৪০ জন, অরুণাচল প্রদেশে ১,০৫০ জন, মিজোরামে ৬,৯৪০ জন, অসমে ৬৭,০৬৫ জন, মণিপুরে ২৫,০০০ জন এবং মেঘালয়ে ৭,২০০ জনের দক্ষতা বৃদ্ধি করা হবে৷


কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, প্রশিক্ষণ প্রোগ্রামে আধার ভিত্তিক বায়োমেট্রিক উপস্থিতি সিস্টেম (এইবিএএস), সিসিটিভি রেকর্ডিং, ডেডিকেটেড কল সেন্টার, মোবাইল অ্যাপ ভিত্তিক পরিচালন তথ্য পদ্ধতি এবং অন-লাইন পর্যবেক্ষণের মতো উন্নত প্রযুক্তি ভিত্তিক বৈশিষ্ট্য যুক্ত থাকবে৷
কেন্দ্রীয় বস্ত্র এবং মহিলা ও শিশু উন্নয়নমন্ত্রী স্মৃতিজুবিন ইরানি বলেছেন, রাজ্য সরকারগুলির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে৷ তাতে স্পষ্ট, রাজ্যভিত্তিক সংস্থাগুলিকে সম্পূর্ণ সহায়তা প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নকে সুনিশ্চিত করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top