News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাধীনতা দিবসে নাশকতা ঠেকাতে হাই অ্যালার্ট অসমে
Image

স্বাধীনতা দিবসে নাশকতা ঠেকাতে হাই অ্যালার্ট অসমে

গুয়াহাটি, ১৪ আগস্ট (হি.স.) : ৭৩-তম স্বাধীনতা দিবসে সম্ভাব্য নাশকতা ঠেকাতে রাজধানী গুয়াহাটি-সহ রাজ্যের প্রায় সব প্রান্তে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। স্বাধীনতা দিবসকে বানচাল করতে মৌলবাদী জেহাদিরা মরণপণ ঝাঁপানোর প্রচেষ্টা চালিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে এই সতর্কবার্তা পেয়ে দেশের অন্য রাজ্যের মতো অসমেও নিরাপত্তাজনিত কঠোর ব্যবস্থা গ্রহণ করে তৎপর হয়েছে অসম পুলিশ। রাজ্যের সদর পুলিশ দফতর থেকে প্রতিটি জেলা ও থানাকে এ ব্যাপারে তীক্ষ্ণ নজর রেখে হাই অ্যালার্ট থাকতে বলা হয়েছে।

রাজধানী গুয়াহাটিতে যাতে কোনও সন্দেহজনক সন্ত্রাসী বা দুষ্কৃতী প্রবেশ করতে না পারে সেজন্য জলপথ, সড়কপথ, রেলপথের উপর বিশেষ নজর রাখা হচ্ছে। গত প্রায় সপ্তাহদিন ধরে অসম পুলিশের বিভিন্ন দল ব্রহ্মপুত্র নদের উপর শরাইঘাটের পুরনো ও নতুন সেতুতে নজরদারি রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন ঘাট যেমন উত্তর গুয়াহাটির পারাপার ঘাট, পাণ্ডুঘাট, শুক্লেশ্বরঘাটে পুলিশ ও আধাসেনারা টহল দিচ্ছেন। এদিকে পুলিশের পৃথক দল ব্রহ্মপুত্র নদে নৌকা সহযোগে টহল দিয়ে চলেছেন। নদীতে জল পুলিশ, ট্রেন ও রেলওয়ে স্টেশনে আরপিএফ-জিআরপিএস, ভূতল সড়কে আধাসেনা ও সাধারণ পুলিশ প্রতিটি যানবাহনে তল্লাশি করছে। 

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বাধীনতা দিবসের প্রতি লক্ষ রেখে উত্তর-পূর্ব সীমান্ত রেল গুয়াহাটি রেলস্টেশনে অতিরিক্তভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। স্টেশনে সর্বক্ষণ কুইক রেসপন্স টিমের নিরাপত্তারক্ষী পালা করে মোতায়েন করা হয়েছে। এই টিমে রয়েছেন সশস্ত্র আরপিএসএফ জওয়ানদের সাথে আরপিএফ-কর্মীরা। স্টেশনের প্রত্যেকটি শিফটে প্রায় ৩০ জন জিআরপিএস জওয়ান নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সহযোগিতা করছেন। সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে কামাখ্যা স্টেশন ও আশপাশ এলাকায়ও। রেলওয়ে পুলিশ বাহিনী স্টেশনের আশপাশের এলাকায় অনেক ঝুপড়ি ভেঙে ফেলেছে। এছাড়া কামাখ্যা স্টেশনে নিয়মিত তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নাশকতার আশঙ্কা রয়েছে এ ধরনের রেলস্টেশন চত্বরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষী। রয়েছে পেট্রোলিঙের ব্যবস্থা। মেটাল ডিটেক্টর, প্যাকেজ স্ক্যানারের সাহায্যে মালপত্র তল্লাশি করা হচ্ছে যাত্রীদের। 
রেলস্টেশন, ট্রেন, প্ল্যাটফর্ম চত্বরে স্নিফার ডগ দিয়ে নাশকতাবিরোধী অভিযান চালানো হচ্ছে। কর্মক্ষম করা হয়েছে সিসিটিভি ক্যামেরাগুলিকে। সমস্ত বড় স্টেশন ও ইয়ার্ডগুলোতে আগাম সাবধানতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতে স্টেশন আর ইয়ার্ডে গিয়ে গ্যাজেটেড অফিসাররা নজরদারি করেন। এছাড়া গুয়াহাটি মহানগরের দিশপুর, খানাপাড়া-সহ সব ব্যস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে সোদা পোশাকের পুলিশ ও নিরাপত্তাকর্মী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top