News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ৮৮ জন এনএলএফটি জঙ্গির আত্মসমর্পণ
Image

অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ৮৮ জন এনএলএফটি জঙ্গির আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ সহিংসতার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটি-র ৮৮ জন জঙ্গি৷ প্রচুর আগ্ণেয়াস্ত্র-সহ মঙ্গলবার তারা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, সাংসদ রেবতিকুমার ত্রিপুরার উপস্থিতিতে আত্মসমর্পণ করেন৷ এনএলএফটি নেতা সবির দেববর্মা, কাজল দেববর্মা, কর্ণ দেববর্মা, তপন কলই এবং সুমেন্দ্র দেববর্মা আজ মুখ্যমন্ত্রীর হাতে অস্ত্র তুলে দেন৷ মুখ্যমন্ত্রীও তাদের স্বাগত জানান এবং সব রকমের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন৷


এদিন তাদের মধ্যে তিনজন মহিলা জঙ্গিও ছিলেন৷ ২০০০ সালে এনএলএফটি-তে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন তারা৷ আজ ওই জঙ্গিরা পরিবারের সদস্যদের সাথে নিয়ে এসেছিলেন৷ বাংলাদেশের ঘাঁটিতে পরিবার নিয়ে জীবনযাপন করতেন তারা৷ মহিলা ও শিশুসন্তান মিলিয়ে জঙ্গিদের ১২৫ জন পরিবারের সদস্যও আজ থেকে নতুনভাবে জীবন গড়ে তোলার স্বপ্ণ দেখতে শুরু করেছেন৷


এনএলএফটি (এসডি) গোষ্ঠী ভারত সরকার ও ত্রিপুরা সরকারের সাথে সমঝোতাপত্রে স্বাক্ষরের সাথেই স্পষ্ট হয়ে গিয়েছিল, জঙ্গিরা আত্মসর্পণ করবেন৷ কারণ, তারাও আত্মসমর্পণের নিশ্চয়তা দিয়েছিলেন৷ সে মোতাবেক আজ ত্রিপুরার ধলাই জেলার আমবাসা মহকুমায় চন্দ্রাইপাড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন এনএলএফটি-র ৮৮ জন জঙ্গি৷ সাথে তারা প্রচুর অস্ত্রও জমা দিয়েছেন৷ আজ তারা একে ৪৭ রাইফেল ৩-টি, ৭.৬২ এসএলআর ৬-টি, চাইনিজ রাইফেল ৪-টি, কার্বাইন ৩-টি, ওজি ১-টি, দুই ইঞ্চি মর্টার ১-টি, ৪০ এমএম ১-টি, পয়েন্ট থ্রি-নট-থ্রি রাইফেল ১৯টি, ইউএস কার্বাইন ১-টি, এম-২০ পিস্তল ৪-টি, সিঙ্গল বোর গান ১-টি, ৯ এমএম কার্তুজ ৫৮৬টি, এম-২০ কার্তুজ ৪-টি, থ্রি-নট-থ্রি কার্তুজ ৯৯১টি, একে ৪৭ কার্তুজ ২৯৫টি জমা দিয়েছেন৷ এছাড়াও টাইম ডিভাইস ১৬টি, টাইম পেনসিল ২৩টি, ওয়ারলেস সেট ৯-টি, বোতল গ্রেনেড ১৩টি, চাইনিজ গ্রেনেড ১-টি, গ্যাস গ্রেনেড ১-টি, একে ম্যাগাজিন ৬-টি, এসএলআরভি ম্যাগাজিন ১৪টি, প্রেসার স্যুইচ ১৮টি, ৪০ এমএম সেল ১-টি, টুইন সেল ১-টি, হ্যান্ড গ্রেনেড ১-টি, এম-২০ ম্যাগাজিন ৪-টি, ইউএস কার্বাইন ম্যাগাজিন ১-টি, শজি ম্যাগাজিন ২-টি, লকিং স্যুইচ ৪-টি, টাইম ডিলে ১-টি, থ্রি-নট-থ্রি ম্যাগাজিন ১৯টি জমা দিয়েছেন৷
এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, দেশ আজ নতুন দিশায় এগিয়ে চলেছে৷

উগ্রপন্থীরাও তাই সহিংসতার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন৷ তাঁর কথায়, ২০১৪ সালে দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হওয়ার পর থেকে সকল অংশের মানুষের বিকাশের চেষ্টা চলছে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী উগ্রবাদীদের হিংসার পথ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন৷ তাতে, ব্যাপক সাড়া মিলেছে৷ তাঁর দাবি, দীর্ঘ ৪২ বছরের নাগা সমস্যার সমাধান মোদীর নেতৃত্বেই সম্ভব হয়েছে৷ তিনি বলেন, জনজাতিদের উন্নতিতে গৃহীত পদক্ষেপই এনএলএফটি জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার উৎসাহ জুগিয়েছে৷
মুখ্যমন্ত্রীর আশ্বাস, যোজনা অনুযায়ী আত্মসমর্পণকারী জঙ্গিদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করবে ত্রিপুরা সরকার৷ শুধু তা-ই নয়, জনজাতিদের উন্নতিতে তারাও সমান অংশীদার হবেন, জোর গলায় বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷


আজ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছেন, জনজাতিদের স্বার্থে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, এই তিনটি মৌলিক চাহিদার ঘাটতি মেটাতে ত্রিপুরা সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়েছে৷ তিনি জানান, জনজাতি অধ্যুষিত এলাকায় রাস্তার উন্নয়নে ১,৬০০ কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ সাথে যোগ করেন, তাঁদের জন্য পরিস্রুত পানীয় জলেরও ব্যবস্থা করা হবে৷


এদিকে, ত্রিপুরা সরকারের অতিরিক্ত মুখ্যসচিব তথা গৃহ দফতরের প্রধানসচিব কুমার অলক বলেন, চুক্তির ভিত্তিতে আজ এনএলএফটি জঙ্গিরা আত্মসমর্পণ করেছেন৷ তবে, তাদের উপর প্রশাসনিক নজরদারি থাকবে৷ এতে স্বাভাবিক জীবনযাপনের বদলে জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত হওয়ার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে৷ তাই এখনই তাদের বিরুদ্ধে মামলাগুলি প্রত্যাহার করবে না ত্রিপুরা সরকার, বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top