News Flash

  • Home
  • Uncategorized
  • বড়সড় ধাক্কা খেল পবন চামলিং-এর দল, বিজেপি-তে যোগ দিলেন এসডিএফ-এর ১০ জন বিধায়ক
Image

বড়সড় ধাক্কা খেল পবন চামলিং-এর দল, বিজেপি-তে যোগ দিলেন এসডিএফ-এর ১০ জন বিধায়ক

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): বড়সড় ধাক্কা খেল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ)| সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট-এর সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের ১০ জন বিধায়ক| মঙ্গলবার দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সদর দফতরে বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাত্ করার পর বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের (উত্তর-পূর্বের দায়িত্বপ্রাপ্ত) উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন ১০ জন এসডিএফ বিধায়ক| বিজেপিতে যোগ দেওয়া এসডিএফ বিধায়করা হলেন-ডি শেরিং লেপচা, উজ্ঞেয়েন শেরিং, নরেন্দ্র কুমার সুব্বা, ডি আর থাপা, কে লাপচা, কে বি রায়, টি টি ভুটিয়া, এফ তামাঙ, পি এন নেপচা এবং রাজকুমারী থাপা|

এসডিএফ-এর ১০ জন বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার পর ৩২ আসন বিশিষ্ট সিকিম বিধানসভায়, সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের এখন বিধায়ক সংখ্যা মাত্র ৫| একইসঙ্গে সিকিম বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেতে চলেছে বিজেপি| উল্লেখ্য, সিকিম বিধানসভা নির্বাচনে ১৭টি আসনে জয়লাভ করেছিল সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম) এবং ১৫টি আসনে জয়লাভ করেছিল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ)| বিজেপি একটি আসনেও জয়লাভ করতে পারেনি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top