News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় খোয়াই নদীতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

তেলিয়ামুড়ায় খোয়াই নদীতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ আগস্ট ৷৷ তেলিয়ামুড়া থানাধীন খোয়াই নদী থেকে উদ্ধার এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়৷ ঘটনা আজ বিকেল চারটে নাগাদ তেলিয়ামুড়া বাইঘরিয়া এলাকায়৷


ঘটনায় জানা যায়, আজ বিকেলে ওই এলাকায় জেলেরা খোয়াই নদীতে মাছ ধরতে গেলে জালের মধ্যে মাছের বদলে উঠে আসে এক ব্যক্তির মৃতদেহ৷ তা দেখতে পেয়েই খবর ছড়িয়ে পরে গোটা এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে৷ প্রসঙ্গত, কিছু দিন পূর্বে তেলিয়ামুড়ার এক ব্যক্তি মানসিক ভারসাম্য হাড়িয়ে বন্যার সময় খোয়াই নদীর ব্রীজ থেকে পরে যায়৷ আত্মহত্যার উদ্দেশ্যে এমন চেষ্টা করেও ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি৷ কারো কারো অভিমত, এই মৃতদেহটি কৃষ্ণ নামে ওই ভারসাম্যহীন ব্যক্তির৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top