News Flash

  • Home
  • Uncategorized
  • পশু জবাইকে কেন্দ্র করে ইছাবাজারে ঈদ-উদ-জোহা পালন করেননি স্থানীয়রা
Image

পশু জবাইকে কেন্দ্র করে ইছাবাজারে ঈদ-উদ-জোহা পালন করেননি স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷ সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত মুসলিম ধর্মের মানুষ কুরবানির ঈদের আনন্দে শামিল হলেও রাজধানী আগরতলার এডিনগর ধানাধীন ইছাবাজার এলাকার রেললাইন সংলগ্ণ মুসলিমপাড়ায় পুরো উল্টো চিত্র লক্ষ করা গেছে৷ আজ রবিবার এই পাড়ায় আনন্দের পরিবর্তে হতাশার ছবি বিরাজ করছে৷


এলাকাবাসীর অভিযোগ, গত রাতে স্থানীয় এবং পার্শবর্তী এলাকার একদল যুবক তাদের পাড়ায় ঢুকে শাসিয়ে গেছে৷ অনুপা খাতুন এবং এআর রসুল মিঞা জানান, ওই সব যুবক এসে নাকি শাঁসিয়ে গেছে, সোমবারের ঈদ পালন করবেন৷ কিন্তু পশু, বিশেষ করে গরুকে যেন তাঁরা কুরবানি না দেন৷ যদি তাদের কথার অমান্য করে গরু জবাই করা হয়, তা-হলে বহিরাগত লোক দিয়ে হামলা চালানো হবে৷
তখন নাকি তাঁরা বলেন, দীর্ঘ বছর ধরে পূর্বপুরুষরা এই ঈদের দিন কুরবানি দিয়ে আসছেন৷ হঠাৎ করে কেন তাঁরা তাঁদের ধর্মীয় রীতি পালন করতে পারবেন না? এতে আগন্তুকরা আরও কড়া সুরে বলে, তারা যে কথা বলেছে তা যেন পালন করা হয়৷ অন্যথায় তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে৷ তখন তারা বলেন, যদি তাদের এই নির্দেশ থাকে তবে আগে বলা উচিত ছিল৷ এ-কথা আগে জানলে তারা টাকা খরচ করে গরু কিনতেন না৷ চা শুনে যুবকদের পরামর্শ, গরুগুলি বিক্রি করে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে৷


এমতাবস্থায় ভীত সন্তস্ত্র হয়ে তাঁরা প্রথমে পুলিশ, শাসক দলের স্থানীয় নেতা, এমন-কি স্থানীয় বিধায়ক রামপ্রাসাদ পালের কাছে গিয়েছেন৷ কিন্তু সব শুনে সকলের একই বক্তব্য, যেহেতু কুরবানি দিতে মানা করা হয়েছে তাই কুরবানি ছাড়াই ঈদ পালন করা হোক, অভিযোগ করে বলেছেন অনুপা খাতুন এবং এআর রসুল মিঞারা৷ তাই তাঁরা ক্ষুব্ধ হয়ে সিদ্ধান্ত নিয়ে এ-বছর ঈদ পালন করেননি৷ এমন-কি নামাজও পড়েননি বলেও জানান তাঁরা৷


এলাকাবাসী কী ওই সব যুবকদের চিনতে পেরেছেন? এর উত্তরে তাঁরা জানান, কয়েকজনকে শনাক্ত করা গেছে৷ তাছাড়া তাদের মধ্যে কয়েকজন যুবকদের বহিরাগত বলে মনে হয়েছে৷ তাঁরা আরও জানান, কোনও দিন তাঁরা নিজেদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে গিয়ে এমন বিড়ম্বনার সম্মুখিন হননি৷
এ-বিষয়ে স্থানীয় বিধায়ক রামপ্রাসাদ পালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল৷ কিন্তু তাঁর কাছ থেকে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি৷ পরে এডিনগর থানায় যোগাযোগ করে এ-বিষয়ে জানতে চাওয়া হলে ওসি রমেন্দ্র দেববর্মা জানান, সংশ্লিষ্ট এলাকায় তাঁরা ১০ জন টিএসআর জওয়ান, আধিকার-সহ কয়েকজন পুলিশ কর্মী পাঠিয়েছেন৷ তারা সেখানে টহল দিচ্ছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top