News Flash

  • Home
  • Uncategorized
  • ঘণ্টায় ১৮০ কিমি স্পিডে ছুটবে ভারতীয় রেল
Image

ঘণ্টায় ১৮০ কিমি স্পিডে ছুটবে ভারতীয় রেল

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি. স.) : এবার ঘণ্টায় ১৮০ কিমি স্পিডে ছুটবে ভারতীয় রেল৷ তৈরি হচ্ছে হাই স্পিড ইঞ্জিন৷ মেক ইন ইণ্ডিয়া প্রকল্পের সফল রূপায়ন ঘটিয়ে তুলছে বাংলা৷ পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে তৈরি হচ্ছে এই দ্রুত গতির ইঞ্জিন৷ ট্যুইট করে একথা জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷

তিনি জানান, মেক ইন ইণ্ডিয়া প্রকল্পে ভারতীয় রেল হাই স্পিডের ইঞ্জিন তৈরির সিদ্ধান্ত নিয়েছে৷ যে ইঞ্জিন ছুটবে প্রতি ঘণ্টায় ১৮০ কিমি বেগে৷ এর আগে,  এই ধরণের উদ্যোগ ভারতীয় রেলে নেওয়া হয়নি৷ এরই সঙ্গে ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি৷ দেখা যাচ্ছে ট্রেনটির গতি ছুয়েছে ১৭৯.৮ কিমি প্রতি ঘণ্টায়৷ এর আগে, পয়লা ফেব্রুয়ারি নিজের ট্রায়াল রানে ১৮০ কিমির গতি ছুঁয়েছিল ভারতের সর্বোচ্চ গতির বন্দে ভারত এক্সপ্রেস৷ বলা হয়েছিল দিল্লি থেকে বারাণসী যাবে এই বন্দে ভারত এক্সপ্রেস । 

মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় বিশ্বমানের ট্রেন নির্মাণ সম্ভব, এটা তারই নিদর্শন বলে জানিয়ে ছিলেন রেলমন্ত্রী। একই সঙ্গে তিনি আরও জানান যে, পুরোপুরি শীতাতপনিয়ন্ত্রিত এই ট্রেন যাত্রাপথে কানপুর,  এলাহাবাদ থামবে। এতে থাকবে দুটি এক্সিকিউটিভ চেয়ার কার।যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য উন্নত মানের প্রযুক্তি এই ট্রেনে রয়েছে বলে জানিয়ে ছিলেন রেলমন্ত্রী।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top