News Flash

Image

রাজ্যেও পালিত খুশীর ঈদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷ রাজ্যের যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহার পালন করছেন মুসলীম ধর্মাবলাম্বীরা৷ ইদের নামাজ পাঠের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর চিত্তরঞ্জন রোডে গেদু মিঞার মসজিদে৷ এখানে অনেক ভিআইপিও ইদের নামাজ পাঠে সামিল হন৷ রাজ্যের অন্যান্যস্থান থেকেও ইদ উৎসব পালনের খবর মিলেছে৷ ইদ মানেই আনন্দ, ইদ মানেই খুশির দিন৷ আবার বৃদ্ধ বণিতারা ইদ উৎসবে থেকে উঠেছেন৷ রাজ্যের সর্বত্রই মুসলীম ধর্মাবলম্বীরা ইদ উৎসবে সামিল হয়েছেন৷ ইদ হল ত্যাগের উৎসব৷


ইদ উৎসবে নতুন জামা কাপড় পরিধান করার রীতিনীতিও প্রচলিত রয়েছে মুসলীম ধর্মাবলম্বীদের মধ্যে৷ অনেকেই ইদের দিনে নতুন জামা কাপড় পরিধান করে ইদ উৎসবে মেতে উঠেছেন৷ ইদের মাহাত্ম বিশ্বেষন করে গেদু মিঞা মসজিদের ইমাম বলেন, এই ইদ হলো ইদুল আজহার বা কোরবানী ইদ৷ এই ইদে ধনী বিত্তবানরা সাধ্যমতো পশু ক্রয় করে আল্লার নামে কোরবানী করে বিসর্জন করে৷


এই পশুর মাংস গরীব অসহায়দের মধ্যে বিতরন করে আনন্দ উপভোগ করে থাকে৷ সে কারণে এই ইদের উৎসবকে ইদুল আজাহা বলা হয়৷ এই কোরবানী ইদ মানে ত্যাগের উৎসব৷ কোরবানীর উৎসব বিসর্জনের উৎসব৷ ঘৃনা, হিংসা, অহংকার সমস্ত খারাপ গুনাবলীকে পশুর সাথে বিসর্জন করার নাম হল কোরবানী৷ ইদ উৎসবকে কেন্দ্র করে মুসলীম ধর্মাবলম্বীদের মধ্যে সকাল থেকে ব্যাপক উৎসব উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top