News Flash

  • Home
  • Uncategorized
  • মর্মান্তিক! বিহারের অশোকাধাম মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু পুন্যার্থীর, অসুস্থ বেশ কয়েকজন
Image

মর্মান্তিক! বিহারের অশোকাধাম মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু পুন্যার্থীর, অসুস্থ বেশ কয়েকজন

লখিসরাই (বিহার), ১২ আগস্ট (হি.স.): শ্রাবণ মাসের অন্তিম সোমবার, দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালার জন্য পুন্যার্থীদের ভিড় অত্যধিক হবে সেটাই স্বাভাবিক| পুন্যার্থীদের অত্যধিক ভিড়ের কারণেই মর্মান্তিক ঘটনা ঘটল বিহারের লখিসরাই জেলায়| লখিসরাই জেলার অশোকাধাম মন্দিরে পুন্যার্থীদের অতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন একজন পুন্যার্থী| এছাড়াও হুড়োহুড়িতে অসুস্থ হয়ে পড়েছেন মহিলা-সহ আরও বেশ কয়েকজন পুন্যার্থী|

পুলিশ সূত্রের খবর, মহাদেব শিবের মাথায় জল ঢালার জন্য উদগ্রীব হয়ে পড়েছিলেন পুন্যার্থীরা| অশোকাধাম মন্দিরে ভিড় এতটাই বেড়ে গিয়েছিল হুড়োহুড়ি শুরু হয়ে যায় পুন্যার্থীদের মধ্যে| তখনই পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন একজন বৃদ্ধ পুন্যার্থী| এছাড়াও আরও বেশ কয়েকজন পুন্যার্থী অসুস্থ হয়ে পড়েছেন| পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়| যদিও, পুলিশ সুপার সুশীল কুমার জানিয়েছেন, হুড়োমুড়ির মতো পরিস্থিতি আদৌ হয়নি| হৃদরোগে আক্রান্ত হয়ে ওই পুন্যার্থীর মৃত্যু হয়েছে| মৃতের নাম ও পরিচয় জানা যায়নি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top