News Flash

  • Home
  • Uncategorized
  • শিল্প স্থাপনে ইউনিয়নবাজ বন্ধ করতে হবে শান্তিই উন্নয়নের মূল চাবিকাঠি : মুখ্যমন্ত্রী
Image

শিল্প স্থাপনে ইউনিয়নবাজ বন্ধ করতে হবে শান্তিই উন্নয়নের মূল চাবিকাঠি : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট৷৷ গাছ আমাদের পরম বন্ধ৷ গাছ শুধুমাত্র অক্সিজেনের জোগান দেয় না, সেই সঙ্গে পরিবেশও রক্ষা করে আমাদের বাণিজ্যিকভাবে স্বনির্ভর হতে সাহায্য করে৷ গাছ বিভিন্নভাবে রোজগারের সুুযোগও স’ষ্টি করে থাকে৷ তাই প্রত্যেককে কমপক্ষে দু’টো করে গাছ লাগানোর জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ রাজ্য সচিবালয়ে বন দপ্তর আয়োজিত বনমহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে একটি নাগেশ্বর গাছের চারা রোপন করে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী শ্রীদেব এই অভিমত ব্যক্ত করেন৷


তিনি বলেন, ত্রিপুরায় ৬২ শতাংশেরও বেশী বনভূমি রয়েছে৷ বাঁশজাত শিল্পের সম্ভাবনা বিবেচনা করে বাঁশকে ঘাস হিসেবে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ অন্যান্য গাছের তুলনায় বাঁশ দ্রত বৃদ্ধি পায়৷ দেশের মধ্যে প্রায় ৫০ শতাংশ বাঁশ উত্তর পূর্বাঞ্চলে উৎপন্ন হয়৷ এর মধ্যে ত্রিপুরা, আসাম এবং মিজোরামে অধিকাংশ বাঁশের সম্ভার রয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, সারা ভারতব্যাপী জন-জলাই মাসে ব’ক্ষরোপন কর্মসূচি পালন করা হয়৷ ত্রিপুরাতেও এই কর্মসূচি রূপায়ণ করা অব্যাহত আছে৷ সম্পতি রাজ্যে এই কর্মসূচির অঙ্গ হিসেবে এক মিনিটে ছয় হাজারের বেশী গাছ লাগানো হয়েছে৷ এটি একটি মাইলফলক৷ রাজ্যবাসীকে ব’ক্ষ রোপনে উৎসাহিত করতে এ পদক্ষেপ বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷ তিনি আরও জানান, ভারতীয় সভ্যতায় প্রাচীনকাল থেকেই গাছের পূজার্চ্চনা করার রীতি রয়েছে৷ তাই শুধু জন-জলাই এই দু’মাস নয়, তিনি ব’ষ্টির মরশুমে ব’ক্ষরোপনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন৷ সেই সঙ্গে গাছের রক্ষনাবেক্ষন করারও আহ্বান জানান মুখ্যমন্ত্রী শ্রীদেব৷


সাংবাদিকদের এন এল এফ টি’র সঙ্গে চুক্তি প্রসঙ্গে এক প্রশের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, অনেক বছর পর জনতার সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে৷ জাতি কিংবা জনজাতি প্রত্যেকই রাজ্যের উন্নয়ন চায়৷ সবাই যেন স্বাভাবিক জীবনে ফিরে এসে নিজের পরিবারের পাশাপাশি রাজ্যের উন্নয়নের মূল স্ত্রোতের সাথে যুক্ত হতে পারেন সেই লক্ষ্যেই কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিতভাবে এই পদক্ষেপ নিয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, কোন রাজ্যের উন্নতি সাধনে সেই রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখা আব্যশক৷ তিনি আশা ব্যক্ত করেন এই চুক্তি ত্রিপুরায় একটি সুুন্দর পরিবেশ তৈরী করবে৷ রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরার এই শান্তিপূর্ণ পরিবেশের বার্তা দেশের অন্যান্য রাজ্যে পৌঁছে দিতে হবে৷ তখনই বিভিন্ন রাজ্য থেকে বাণিজ্যিক সংস্থাগুলো আমাদের রাজ্যে ব্যবসা করার প্রতি আগ্রহ প্রকাশ করবে৷ ত্রিপুরা সেই দিশাতেই অগ্রসর হচ্ছে৷


সম্পতি দুবাইতে পাঠানো রাজ্যের বিখ্যাত কিউ প্রজাতির আনারস এবং লেবু সতেজভাবে দুবাইয়ে পৌঁছানোর বার্তার বিষয়েও সাংবাদিকদের অবহিত করেন মুখ্যমন্ত্রী৷ রপ্তানীক’ত এই আনারস এবং লেবু সতেজভাবে কম সময়ে গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য তিনি সন্তোষ ব্যক্ত করেন৷ আগামীদিনে আনারস এবং লেবু এই ভাবে পৌঁছে দিলে দুবাইয়ের বাজার সহজভাবে ধরা যাবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন৷ এর ফলে রাজ্যের আনারস এবং লেবু চাষীরাও আর্থিকভাবে উপক’ত হবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷


রাজ্য সচিবালয়ে এদিনের বনমহোৎসব কর্মসূচিতে মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু, অতিরিক্ত মুখ্যসচিব মনোজ কুমার, প্রধান মুখ্য বন সংরক্ষক ড. অলিন্দ রস্তোগী একটি করে ব’ক্ষ রোপন করনে৷ উল্লেখ্য, অনুষ্ঠানে মূলত নাগেশ্বর, আগর, আমলকি, বয়ড়া, হরতকি গাছের চারা লাগানো হয়৷ অনুষ্ঠানে বন দপ্তর এবং সচিবালয়ের পদস্থ আধিকারিকগণও উপস্থিত ছিলেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top