News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যা পরিস্থিতির এখনও কোনও উন্নতি নেই, বাড়ছে প্রাণহানিও, চালু হল মুম্বই-বেঙ্গালুরু সংযোগকারী জাতীয় সড়ক
Image

বন্যা পরিস্থিতির এখনও কোনও উন্নতি নেই, বাড়ছে প্রাণহানিও, চালু হল মুম্বই-বেঙ্গালুরু সংযোগকারী জাতীয় সড়ক

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.) : বন্যা পরিস্থিতির এখনও কোনও উন্নতি নেই৷ এরই মাঝে পাঁচদিন পর খুলে দেওয়া হল মুম্বই-বেঙ্গালুরু সংযোগকারী জাতীয় সড়ক৷ জল যেমন বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানিও৷ বন্যা বিপর্যস্ত কেরলে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৭২৷ পাশের রাজ্য কর্ণাটক এবং পশ্চিমে মহারাষ্ট্রকে ধরলে, বন্যায় মৃত্যু হয়েছে শতাধিক মানুষের৷ আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ ফলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে৷

রবিবারই হেলিকপ্টার থেকে আকাশপথে কেরল, কর্ণাটকের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তারপরই তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন৷ সামব্রা বিমানবন্দর থেকে নতুন করে উদ্ধারকাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ গত এক দশকের ভয়াবহ বন্যা পরিস্থিতি কেরলে৷ যার মোকাবিলায় আগেই কেন্দ্রের সাহায্য চেয়েছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ রবিবার অমিত শাহ আশ্বাস দিয়েছেন, দুর্গতদের উদ্ধারে প্রয়োজনে আরও সেনা দেবে কেন্দ্র৷ বিস্তীর্ণ এলাকা জলের নিচে চলে যাওয়া সেসব জায়গা থেকে আকাশপথে মানুষজনকে উদ্ধার করতে হচ্ছে৷ ভূমিধ্বসের আশঙ্কাও রয়েছে বলে সতর্কবার্তা জারি করেছেন মুখ্যমন্ত্রী বিজয়ন৷ সবচেয়ে খারাপ পরিস্থিতি কাসারগোড়, ওয়ানড়, কান্নুর জেলার৷ হেলিকপ্টার থেকে তোলা ছবিই তার প্রমাণ৷ শনিবারই ওয়ানড়ে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন সেখানকার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ দুর্গতদের সাহায্যে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন৷ বিপদ মোকাবিলায় মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে একযোগে কাজ করার আবেদন জানিয়েছেন৷

অপরদিকে, বন্যা পরিস্থিতিক খুব একটা উন্নতি নেই মহারাষ্ট্রেও৷ মুম্বই থেকে বেঙ্গালুরু সংযোগকারী ৪ নং জাতীয় সড়কে আজ থেকে খোলা হলেও, জল জমে থাকার কারণে যানজট হচ্ছে৷ প্লাবনের জন্য পাঁচদিন ধরে বন্ধ ছিল এই হাইওয়ে৷ কোলাপুর, সাংলি জেলার পরিস্থিতি এখনও উদ্বেগজনক৷ ক্ষিণ ও পশ্চিম ভারতের পর লাগাতার ভারী বৃষ্টির ভ্রুকুটি উত্তর ভারতেও৷ ইতিমধ্যেই উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু হয়েছে অন্তত তিনজনের৷ পাহাড়ি এলাকায় ভেঙে পড়েছে দু,একটি বাড়ি৷ মৌসম ভবন সূত্রে সতর্কতা জারি করে বলা হয়েছে, মঙ্গলবার থেকে টানা ৪ দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে চামোলি, দেরাদুন, নৈনিতাল, রুদ্রপ্রয়াগে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top