News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর উপত্যকায় ঈদের নমাজ প্রার্থনা শান্তিপূর্ণই : স্বরাষ্ট্রমন্ত্রক
Image

কাশ্মীর উপত্যকায় ঈদের নমাজ প্রার্থনা শান্তিপূর্ণই : স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি ও শ্রীনগর, ১২ আগস্ট (হি.স.): ঈদুজ্জোহাকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল জম্মু ও কাশ্মীরে| কাশ্মীর উপত্যকার বিভিন্ন মসজিদগুলিতে বহু মানুষের জমায়েত করতে দেয়নি প্রশাসন| স্থানীয় মসজিদেই মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে নমাজ পড়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন| সেই মতো সোমবার সকাল থেকেই স্থানীয় মসজিদে গিয়ে নমাজ পাঠ করেন কাশ্মীরিরা| জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, রাজৌরি, অনন্তনাগ, বারামুল্লা, বদগাম ও বান্দিপোরা সর্বত্রই মসজিদে গিয়ে ঈদের নমাজ প্রার্থনা করেন কাশ্মীরিরা| কোনওরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই| সব মিলিয়ে ঈদে কিছুটা  হলেও ছন্দে ফিরল জম্মু ও কাশ্মীর| এদিন সকালে শ্রীনগর-সহ বেশ কিছু এলাকায় কারফিউ তুলে নেওয়া হয়| তবে, নমাজ প্রার্থনা শেষে বেলা বাড়তেই রাস্তাঘাট অবশ্য জনশুন্য হয়ে পড়ে|

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মতে, কাশ্মীর উপত্যকায় ঈদের নমাজ প্রার্থনা ছিল শান্তিপূর্ণ| স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, অনন্তনাগ, বারামুল্লা, বদগাম, বান্দিপোরায় কোনওরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবেই ঈদের নমাজ প্রার্থনা সম্পন্ন হয়েছে| বারামুল্লার জামা মসজিদে নমাজ পাঠ করেন কমপক্ষে ১০,০০০ মুসলিম ধর্মাবলম্বী  মানুষজন| জম্মু ও কাশ্মীরের প্রিন্সিপল সেক্রেটারি (প্ল্যানিং কমিশন) রোহিত কানসাল জানিয়েছেন, জম্মুর বিভিন্ন মসজিদে গিয়ে প্রার্থনা করেন ৫০০০-এরও বেশি মানুষ| এছাড়াও কাশ্মীর উপত্যকার বারামুল্লা, রামবান, অনন্তনাগ, শোপিয়ান, অবন্তিপোরা, শ্রীনগর এবং অন্যান্য অঞ্চলে শান্তিপূর্ণভাবেই ঈদের নমাজ প্রার্থনা সেরেছেন মানুষজন|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top