News Flash

  • Home
  • Uncategorized
  • চিনের উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী সাইক্লোন লেকিমা
Image

চিনের উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী সাইক্লোন লেকিমা

বেজিং, আগস্ট (হি. স.) : অবশেষে চিনের উপকূলে আছড়ে পড়ল সেই ঝড়। চিনের এই শক্তিশালী সাইক্লোনে নাম লেকিমা। সতর্কবার্তা জারি হয়েছিল আগেই। ইতিমধ্যেই ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, ১৬ জন নিখোঁজ। চিনের ঝেজিয়াং-এ আছড়ে পড়েছে সেই ঝড়। ট্রেন ও বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। 

জানা গিয়েছে, ১০ লক্ষেরও বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আছড়ে পড়ার সময় এর গতিবেগ ছিল ১৮৭ কিলোমটার প্রতি ঘণ্টা। এটি ছিল এই বছরের নবম সাইক্লোন। এর জেরে চিনের একটা বড় অংশে প্রবল বৃষ্টি হয়েছে। চিনের এই শক্তিশালী সাইক্লোনে নাম লেকিমা। জরুরি বিভাগের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। তৈরি রাখা হয়েছে পর্যাপ্ত ত্রাণ। উপকূলবর্তী শহর সাংহাইয়ের হাজার হাজার মানুষকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ইয়াংচি নদীর পূর্বাংশ এবং ইয়োলো নদীর তীববর্তী এলাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছিল। সতর্ক থাকতে বলা হয়েছিল জিয়াংশু ও শ্যানডং প্রদেশের বাসিন্দাদেরও। গভীর সমুদ্রে যে সমস্ত জাহাজ রয়েছে সেগুলিকে দ্রুত নিরাপদ জায়গাতে সরে যাওয়ার জন্যে নির্দেশও দিয়েছে প্রশাসন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top