News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ে বাঙালি শিল্প নির্দেশকের নলি কাটা দেহ উদ্ধার, গ্রেফতার এক ব্যবসায়ী
Image

মুম্বইয়ে বাঙালি শিল্প নির্দেশকের নলি কাটা দেহ উদ্ধার, গ্রেফতার এক ব্যবসায়ী

মুম্বই, ১২ আগস্ট (হি.স.) : গলার নলি কাটা অবস্থায় নালা থেকে এক বাঙালি শিল্প নির্দেশকের দেহ উদ্ধার করল পুলিশ। মৃত শিল্পনির্দেশকের নাম কৃষ্ণেন্দু চৌধুরি। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভিরারের। ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে ওই শিল্পীর দেহে। খুনের অভিযোগে রবিবার ফুরকান খান নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ব্যবসায়িক শত্রুতার জেরেই ওই শিল্পীকে খুন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হুগলির কোন্নগরের বাসিন্দা কৃষ্ণেন্দু কর্মসূত্রে মুম্বইয়ের  গোরেগাঁওয়ে থাকতেন। ২০১৫ সালে আইল্যান্ড সিটি’ নামে এক হিন্দি ছবির আর্ট ডিরেক্টর ছিলেন তিনি। গোরেগাঁওয়ে চার-পাঁচ কর্মীকে নিয়ে নিজের অফিসও চালাতেন। প্রায় ১০ বছর ধরে বলি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। গত বুধবার আচমকাই নিখোঁজ হয়ে যান এই চিত্রশিল্পী। আর শুক্রবার মুম্বইয়ের ভিরারের একটি নালা থেকে তাঁর গলাকাটা দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাঁর দেহ বিছানার চাদরে জড়ানো ছিল। তবে প্রথমেই তাঁর দেহ শনাক্ত করা যায়নি। মুম্বইয়ে কৃষ্ণেন্দুর এক বন্ধুর থেকে খবর পেয়ে শনিবার সেখানে গিয়ে দাদার দেহ শনাক্ত করেন তাঁর ভাই দিব্যেন্দু চৌধুরী।

কৃষ্ণেন্দুর প্রতিবেশী এবং কর্মচারিদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, বুধবার সন্ধ্যায় তিনি গোরেগাঁওয়ের অফিস থেকে বেরিয়ে ফুরকান খান নামে এক ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ফুরকানের থেকে তাঁর টাকা পাওনা ছিল। কিন্তু তার পর আর বাড়ি ফেরেননি। ওই রাতে শেষবার রাত ৯টা ১৬ মিনিটে তাঁর হোয়াটসঅ্যাপ অন দেখিয়েছে এবং সে সময়ই তাঁকে শেষবারের মতো ফোনে পাওয়া গিয়েছিল। তারপর থেকে মোবাইল ফোনও বন্ধ বলে তাঁর কর্মচারিরা জানান। ফুরকানকে জিজ্ঞাসাবাদ করলে, ফুরকানও ওই রাতে কৃষ্ণেন্দুর সঙ্গে দেখা হওয়ার কথা স্বীকার করে। কিন্তু জিজ্ঞাসাবাদ করার সময় ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে প্রথমে। সে পুলিশকে জানায়, ওই রাতে তাঁর সঙ্গে দেখা হওয়ার কিছু পর থেকেই কৃষ্ণেন্দুর ফোনে একটি কল আসে। তার সামনেই কৃষ্ণেন্দু ফোনের ওপারের ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন এবং কিছু পর বেরিয়ে যান। তবে ফুরকানের কথায় অসঙ্গতি পুলিশ ধরে ফেলে। পরে জেরায় খুনের কথা স্বীকার করেছে ফুরকান। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top