News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৭০ ধারার অবলুপ্তি কাশ্মীরের সন্ত্রাসবাদকে খতম করবে : অমিত শাহ
Image

৩৭০ ধারার অবলুপ্তি কাশ্মীরের সন্ত্রাসবাদকে খতম করবে : অমিত শাহ

চেন্নাই, ১১ আগস্ট (হি.স): ‘৩৭০ ধারার অবলুপ্তি কাশ্মীরের সন্ত্রাসবাদকে খতম করবে’, বলে রবিবার দাবি করলেন কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রী অমিত শাহ । একই সঙ্গে তাঁর দাবি, জাতির অগ্রগতিও হবে । রবিবার চেন্নাইতে প্রকাশিত হল উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডুকে নিয়ে লেখা একটি বই । এদিন সেই অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ । স্বাভাবিক ভাবে সেখানে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রসঙ্গও উঠে আসে। তার প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত ভাবেই বিশ্বাস করতাম সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ উঠে যাওয়া উচিত । কারণ, এই অনুচ্ছেদ বাতিলের পর এবার উপত্যকায় সন্ত্রাসবাদ শেষ হবে এবং কাশ্মীর উন্নয়নের পথে এগিয়ে যাবে’। কেন্দ্র সরকারের ওই সিদ্ধান্ত নিয়ে সংসদের বাইরে এই প্রথম মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


গত ৫ আগস্ট রাজ্যসভায় সংবিধানের ৩৭০ ধারা তুলে দেওয়ার ঘোষণা করেন অমিত শাহ । তার পর থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ নিয়ে সংসদের ভিতরে ও বাইরে ঝড় বইছে । কেন্দ্র সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এদিন অমিত শাহ বলেন, ‘সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের বলেই বিশেষ মর্যাদা পেত জম্মু-কাশ্মীর । তা তুলে নেওয়ার প্রয়োজন ছিল, কারণ এটা দেশের পক্ষে মঙ্গলজনক নয়’।


গত ৫ আগস্ট রাজ্যসভার জবাবি ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘জম্মু ও কাশ্মীর ভারতের মুকুটমণি । পাঁচ বছরের মধ্যে দেশের শ্রেষ্ঠ রাজ্য হবে । উপত্যকাকে কিছুতেই কসভো হতে দেব না’। একই সঙ্গে উপত্যকায় সন্ত্রাসবাদ মাথা চাড়া দেওয়ার জন্য নাম না করে তিনটি পরিবারকে কাঠগড়ায় তুলেছিলেন তিনি । বলেছিলেন, ‘উপত্যকার মানুষকে যাঁরা উস্কানি দেয়, খেপিয়ে তোলে, তাঁদের ছেলে-মেয়েরা লন্ডনে পড়াশুনা করে । তাঁদের চিন্তা নেই । তাঁরা চায়, উপত্যকার ছেলে-মেয়েদের অশিক্ষিত করে রাখতে ।


তামিল সুপারস্টার রজনীকান্তও এ ব্যাপারে এনডিএ সরকারের প্রশংসা করেন এবং অমিত শাহের সংসদের ভাষণ নিয়ে তাঁকে অভিনন্দন জানান । রজনীকান্ত বলেন, ‘অমিত শাহকে হার্দিক অভিনন্দন । যে ভাবে উনি ব্যাপারটা ঘটিয়েছেন এবং সংসদে যে ভাষণ দিয়েছেন তা চমৎকার’। একই সঙ্গে তিনি অমিত শাহ ও মোদীর জুটিকে কৃষ্ণার্জুনের সঙ্গেও তুলনা করেন ।
এর আগে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জম্মু কাশ্মীরের মানুষকে আশ্বাস দিয়েছেন যে দ্রুত সেখানে নির্বাচন হবে এবং সেখানকার মানুষ আগের মতই বিধায়ক ও মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারবেন ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top