News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লীতে ত্রিপাক্ষিক সমঝোতা পত্রে স্বাক্ষর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটির
Image

দিল্লীতে ত্রিপাক্ষিক সমঝোতা পত্রে স্বাক্ষর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/নয়াদিল্লী৷৷ ত্রিপুরার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটি (এসডি) ভারত সরকারের সাথে সমঝোতা পত্রে স্বাক্ষর করেছে৷ সহিংসতার পথ ছেড়ে তারা ভারতের সংবিধান মেনে মূলস্রোতে ফিরে আসতে সম্মত হয়েছেন ৷ এছাড়া অস্ত্র-সহ ৮৮ জন এনএলএফটি জঙ্গি আত্মসমর্পণ করবেন বলেও ভারত সরকারকে সম্মতি জানিয়েছেন এনএলএফটি-প্রধান সবির কুমার দেববর্মা ৷ তাই, আত্মসমর্পণকারী বৈরিদের মতোই তাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া বলে আশ্বস্ত করেছে ভারত সরকার ৷ শনিবার নয়াদিল্লিতে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং এনএলএফটি-র মধ্যে ত্রিপাক্ষিক এই সমঝোতা পত্রে স্বাক্ষর হয়েছে ৷ ত্রিপুরা সরকারও আত্মসমর্পণকারী বৈরিদের যোজনা অনুযায়ী সহায়তা করবে বলে আশ্বস্ত করেছে ৷


বেআইনি কাজকর্ম প্রতিরোধক আইনে ১৯৯৭ সালে এনএলএফটি জঙ্গি গোষ্ঠিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত সরকার ৷ ত্রিপুরায় এই জঙ্গি গোষ্ঠী ২০০৫-২০১৫ সময়ের মধ্যে ৩১৭টি সন্ত্রাসী হামলায় ২৮ জন নিরাপত্তা কর্মী এবং ৬২ জন সাধারণ মানুষকে হত্যা করেছে ৷ ২০১৫ সাল থেকে তাদের সাথে শান্তি আলোচনা শুরু হয়৷ তাতে, ২০১৬ সাল থেকে কোনও সন্ত্রাসী হামলা সংগঠিত করেনি এনএলএফটি৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, এখন এনএলএফটি জঙ্গিরা সহিংসতার পথ ছেড়ে ভারতের সংবিধান মেনে মূলস্রোতে ফিরে আসতে রাজি হয়েছে ৷ শুধু তা-ই নয়, ৮৮ জন এনএলএফটি জঙ্গি অস্ত্রশস্ত্র-সহ আত্মসমর্পণ করবেন বলে সম্মত হয়েছেন ৷ তাই, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পূবর্োত্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্মসচিব সত্যেন গর্গ, ত্রিপুরা সরকারের গৃহ দফতরের প্রধানসচিব কুমার অলক এবং এনএলএফটি-প্রধান সবির কুমার দেববর্মা ও কাজল দেববর্মার মধ্যে সমঝোতা পত্রে স্বাক্ষরিত হয়েছে৷


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিবৃতিতে আরও জানিয়েছে, আত্মসমর্পণকারী জঙ্গিদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আত্মসমর্পণ তথা পূনর্বাসন যোজনা ২০১৮-এর অন্তর্গত সুযোগ সুবিধা প্রদান করা হবে৷ পাশাপাশি ত্রিপুরা সরকার আত্মসমর্পণকারী জঙ্গিদের ঘর নির্মাণ, কর্মসংস্থান, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে সহায়তা করবে৷ তাছাড়া, ত্রিপুরায় জনজাতিদের অর্থনৈতিক প্রগতিতে রাজ্য সরকারের প্রস্তাব বিবেচনা করা হবে বলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আশ্বাস দিয়েছে৷
এদিন সমঝোতা পত্রে স্বাক্ষর করার পর এনএলএফটি প্রতিনিধিরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সাথে সাক্ষাৎ করেছেন৷


সহিংসতার পথ ছেড়ে এনএলএফটি জঙ্গী গোষ্ঠির সমঝোতা পত্রে স্বাক্ষরের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ পাশাপাশি, আগামীদিনে এনএলএফটি-র যে জঙ্গীরা আত্মসমর্পণ করবেন, তাদের সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি৷
আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পূবর্োত্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব সত্যেন গর্গ, ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব কুমার অলক এবং এনএলএফটি প্রধান সবির কুমার দেববর্মা ও কাজল দেববর্মার মধ্যে সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে৷ এখন এনএলএফটি জঙ্গীরা সহিংসতার পথ ছেড়ে ভারতের সংবিধান মেনে মূলস্রোতে ফিরে আসতে রাজী হয়েছে৷ শুধু তাই নয়, ৮৮ জন এনএলএফটি জঙ্গী অস্ত্র সহ আত্মসমর্পণ করবেন বলে সম্মত হয়েছেন৷


এ-বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্যুইট করে বলেন, এনএলএফটি-র এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি৷ দীর্ঘ ৫ বছর আলোচনা শেষে অবশেষে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং এনএলএফটি-র মধ্যে সমঝোতা পত্র স্বাক্ষর হয়েছে৷


এদিন তিনি ট্যুইটে আরও বলেন, আত্মসমর্পণকারী জঙ্গীদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আত্মসমর্পণ তথা পূণর্বাসন যোজনা ২০১৮ এর অন্তর্গত সুযোগ সুবিধা প্রদান করা হবে৷ পাশাপাশি ত্রিপুরা সরকার আত্মসমর্পণকারী জঙ্গীদের ঘর নির্মাণ, কর্মসংস্থান, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে সহায়তা করবে৷ তাছাড়া, ত্রিপুরায় জনজাতিদের অর্থনৈতিক প্রগতিতে রাজ্য সরকারের প্রস্তাব বিবেচনা করা হবে বলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আশ্বাস দিয়েছে৷ তিনি আশ্বাস দেন, তাদের সার্বিক কল্যাণ ও প্রগতির জন্য সম্ভাব্য সমস্ত সহযোগিতায় হাত বাড়িয়ে দেবে ত্রিপুরা সরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top