News Flash

  • Home
  • Uncategorized
  • তিনদিনের চিন সফরে গেলেন বিদেশমন্ত্রী জয়শংকর

তিনদিনের চিন সফরে গেলেন বিদেশমন্ত্রী জয়শংকর

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): রবিবার তিনদিনের চিন সফরে গেলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । কিছুদিন আগেই লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা নিয়ে আপত্তি জানিয়েছিল চিন । তাদের দাবি, লাদাখের অন্তর্গত সিয়াচেন অঞ্চলটি চিনের ভূখণ্ডের মধ্যে পড়ে । এই টানাপোড়নের মধ্যেই চিন সফরে গেলেন জয়শংকর ।


বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, চিনের নেতাদের সঙ্গে তিনি বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করবেন । চলতি বছরের শেষে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতে আসছেন । তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঘরোয়া বৈঠকে বসবেন । একটি সূত্রে জানা গিয়েছে, জিনপিং-এর ভারত সফরের সব ব্যবস্থা পাকা করে ফিরবেন জয়শংকর ।


আনুষ্ঠানিকভাবে জয়শংকরের সফর শুরু হবে সোমবার । তিনি কাদের সঙ্গে দেখা করবেন এখনও সরকারিভাবে জানানো হয়নি । তবে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে জানা গেছে । দু’জনে যৌথ সাংবাদিক বৈঠক করবেন । জয়শংকরের তিন দিনের সফরে চারটি ‘মউ’ স্বাক্ষরিত হবে ।


জয়শংকর চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে শি জিনপিং-এর ভারত সফর নিয়ে কথা বলবেন । ২০১৭ সালে ডোকলাম নিয়ে ভারত ও চিনের মধ্যে প্রবল মতবিরোধ দেখা যায় । তারপর ২০১৭ সালে চিনের উহানে মোদী ও শি-র ঘরোয়া বৈঠক হয় । তখন দুই দেশের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছিল ।
মোদী দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পরে এই প্রথম ভারতের বিদেশমন্ত্রী চিন সফরে যাচ্ছেন । তিনি এর আগে কূটনীতিক হিসাবে ২০০৯ থেকে ’১৩ সাল পর্যন্ত চিনে ছিলেন । ভারতীয় কূটনীতিকদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি দিন চিনে কাজ করেছেন ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top