News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় যান সন্ত্রাসের বলি শিশু বিশালগড়ে গুরুতর আহত যুবক
Image

আমবাসায় যান সন্ত্রাসের বলি শিশু বিশালগড়ে গুরুতর আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা/ বিশালগড়, ৯ আগস্ট ৷৷ রাজ্যে পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ প্রতিদিনই কোন না কোন স্থানে দুর্ঘটনা ঘটেই চলেছে৷ প্রশাসন দুর্ঘটনা এড়াতে নানা পদক্ষেপ গ্রহণ করলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না৷ ধলাই জেলার আমবাসায় এবং বিশালগড়ের রাস্তারমাথা এলাকায় পৃথক পথ দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর একজন গুরুতরভাবে আহত হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়,ধলাই জেলার আমবাসায় ফের যান দুর্ঘটনায় মৃত্যু এক শিশুর৷ শিশু কন্যাটি প্রথম শ্রেণির ছাত্রী ছিল৷ ঘটনাটি ঘটে আমবাসায় উপনগর এলাকার জাতীয় সড়কে৷

ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার সকালে সুকলে যাওয়ার উদ্দেশ্যে যখন ঐ শিশু কন্যাটি বাড়ি থেকে হয় তখনই এই দুর্ঘটনাটি ঘটে৷ শুক্রবার সকালে শিশুটি সুকলের উদ্দেশ্যে যাওয়ার একটি গাড়ির শিশুটিকে ধাক্কা মারে, সাথে সাথে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যায়৷ সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা দেয়৷ এ ঘটনায় শিশুটির বাড়িতে এবং পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে৷

বিশালগড়ে যেন কিছুতেই থামছে না যান দুর্ঘটনা, নিত্যদিনই বিশালগড়ের কোন না কোন জায়গায় যান দুর্ঘটনা ঘটেই চলছে৷ ফের বৃহস্পতিবার রাত দশটা নাগাদ এমনই এক ভয়াবহ যান দুর্ঘটনার সাক্ষি হয়েছেন বিশালগড় থানার অন্তর্গত রাস্তারমাথা এলাকার মানুষ৷ রাস্তারমাথা বন্ধন ব্যাঙ্ক সংলগ্ণ দ্মজাতীয় সড়কে অবস্থিত পাকা ব্রীজের উপর টি আর ০১ এক্স ১৬৪৯ নাম্বারের একটি মালবাহী গাড়ি খারাপ হয়ে যায়৷ কিন্তু গাড়ির চালক গাড়িটি কোন সিগন্যাল ছাড়াই বিপজ্জনকভাবে অন্ধকারের মধ্যে দাঁড় করিয়ে রাখে৷ ঠিক এমন সময় আগরতলার দিক থেকে রাস্তারমাথার দিকে টি আর ০১ জে ৬২৪৬ নাম্বারের বাইক নিয়ে নয়নজীৎ নামে যুবক গাড়িটির পেছন দিয়ে এসে সজোরে ধাক্কা দেয়৷ এতে যুবক গুরুতর ভাবে আহত হয়েছেন৷

প্রত্যক্ষদর্শীরা খবর পাঠায় বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ দমকল কর্মীরা ছুটে গিয়ে আহত যুবককে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক জানান তার দুটি হাত ভেঙে যায়৷ এবং সারা শরীরে আঘাত লাগে৷ প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করা হয় আগরতলার জিবি হাসপাতালে৷ যুবকটির বাড়ি লেম্বুতলিতে৷ পরে খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ছুটে যায়৷ পুলিশ গিয়ে বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ যদিও পুলিশ গিয়ে গাড়ির চালককে পায়নি৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top