News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলের ওয়ানাডে ভূমিধসে মৃত্যু দু’জনের, এনডিআরএফ-এর তত্পরতায় উদ্ধার ৬০ জন
Image

কেরলের ওয়ানাডে ভূমিধসে মৃত্যু দু’জনের, এনডিআরএফ-এর তত্পরতায় উদ্ধার ৬০ জন

ওযানাড (কেরল), ৯ আগস্ট (হি.স.): প্রবল বর্ষণে বেহাল অবস্থায় দক্ষিণ ভারতের রাজ্য কেরলের| অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতি কেরলের ওয়ানাড-সহ বিভিন্ন জেলায়| প্রবল বৃষ্টির দাপটেই বৃহস্পতিবার ধস নামে ওয়ানাড জেলার মেপ্পাড়ির পুথুমালা এলাকায়| ভূমিধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে দু’জনের| এছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র তত্পরতায় উদ্ধার করা সম্ভব হয়েছে কমপক্ষে ৬০ জনকে| আপাতত উদ্ধারকাজ চলছে|

গত কয়েকদিনের লাগাতার বর্ষণে বানভাসি কেরলের বিভিন্ন জেলা| প্রবল বর্ষণ ও বন্যায় কার্যত বেহাল হয়ে পড়েছে কেরলের ইদুক্কি, মালাপ্পুরম, ওয়ানাড ও কোঝিকোড়-সহ বেশ কয়েকটি জেলা| ওই সমস্ত জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে| প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামী ১১ আগস্ট বিকেল তিনটে পর্যন্ত কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান পরিষেবা স্থগিত রাখা হয়েছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top