News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্বেগজনক পরিস্থিতি কাশ্মীরে! শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হল ইয়েচুরি ও ডি রাজাকে
Image

উদ্বেগজনক পরিস্থিতি কাশ্মীরে! শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হল ইয়েচুরি ও ডি রাজাকে

শ্রীনগর, ৯ আগস্ট (হি.স.): প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের পর এবার সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও প্রবীণ সিপিআই নেতা  ডি রাজা| শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হল সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও সিপিআই নেতা ডি রাজাকে| সিপিআই (এম)-এর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাত্ করতে শ্রীনগরে এসেছিলেন ইয়েচুরি ও ডি রাজা| কিন্তু, কাশ্মীর উপত্যকার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে শ্রীনগর বিমাবন্দরেই আটকে দেওয়া হয় সীতারাম ইয়েচুরি ও ডি রাজাকে|

১৪৪ ধারা জারি থাকলেও, ধীরে ধীরে ছন্দে ফিরছে জম্মু ও কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতি| জম্মু ও কাশ্মীরের সাম্বা, উধমপুর ও কাঠুয়ায় পুনরায় খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান| এই আবহের মধ্যেই শুক্রবার শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হল সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও সিপিআই নেতা ডি রাজাকে| প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবারই শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল কংগ্রেস সাংসদ তথা রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ এবং জম্মু ও কাশ্মীর কংগ্রেস প্রধান গুলাম আহমেদ মীরকে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top