News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনপুরে বিএসএফ ফায়ারিং রেঞ্জ নিশ্চিত হয়নি জানালেন মুখ্যমন্ত্রী
Image

কাঞ্চনপুরে বিএসএফ ফায়ারিং রেঞ্জ নিশ্চিত হয়নি জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ বিএসএফ রেঞ্জ নিয়ে কংগ্রেস পার্টির দ্বারা সস্তা রাজনীতি সবাই দেখেছে৷ বিএসএফ ফায়ারিং রেঞ্জ এর জায়গা এখন পর্যন্ত নিশ্চিত হয়নি৷ এই অবস্থায় কংগ্রেস পার্টি ভোট ব্যাঙ্কের লোভে বিরোধীতার সস্তা রাজনীতি শুরু করে দিয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিজেপির জনজাতি মোর্চার নেতাদের জানান যে কাঞ্চনপুরে বিএসএফ ফায়ারিং রেঞ্জ বানানো নিয়ে এখনও কোন নির্ণয় হয়নি৷ তিনি পার্টি নেতৃত্বকে অবগত করেন যে এই বিষয়ে এখনও কোন নির্ণয় নেওয়া হয়নি এবং বিষয়টি এখনও ফাইলবন্দী রয়েছে৷

ফায়ারিং রেঞ্জের জন্য জমি বরাদ্দ করার ক্ষেত্রে রাজ্য সরকার কাউর স্বার্থকেই অবহেলা করবেনা৷ তিনি বিজেপি জনজাতি মোর্চার প্রতিনিধি দলকে সুনিশ্চিত করে বলেন যে যখনই বিএসএফ ফায়ারিং রেঞ্জের জমি নিয়ে নির্ণায়ক সিদ্ধান্ত হবে তখন সাধারন জনগণের সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে৷ কাঞ্চনপুরে বিএসএফ ফায়ারিং রেঞ্জকে নিয়ে কংগ্রেস যে বিবাদ সৃষ্টি করছে তা অনর্থক৷ এখনও এই বিষয়ে কোন মঞ্জুরি হয় নি৷


শোনা যাচ্ছে যে কংগ্রেসের এই সস্তা রাজনীতির জবাব দেওয়ার জন্য বিজেপি কোমর বেঁধে তৈয়ারি করছে৷ বিজেপি দল কংগ্রেস পার্টির এই কুচক্র থেকে জনতাকে সতর্ক থাকার জন্য আপীল করেছে৷ কংগ্রেস এবং বাম দলগুলির ইহা পরম্পরা হয়ে গেছে৷ যখনই কোন নির্বাচন আসে তখনই এরা জনজাতিদের ভাগ করতে এবং উত্তেজিত করতে ব্যস্ত হয়ে পরে৷ রাজ্যের বিজেপি-আইপিএফটি সরকার প্রদেশের সর্বাঙ্গীন বিকাসের জন্য প্রতিজ্ঞাবদ্ধ৷

পার্টির এক বরিষ্ঠ নেতার অনুসারে কংগ্রেস পার্টি মিথ্যার সাহারা নিয়ে জনজাতি অংশের মানুষের ভাবনাকে উত্তেজিত করতে ব্যস্ত৷ এই দলের নেতারা রাজনৈতিক উদ্দেশ্যসিদ্ধির লক্ষ্যে নির্বাচনের সময় পুইলা জাতি উলো পার্টির স্লোগান উঠায়৷ এরপর নিজের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে লেগে পরে৷ কংগ্রেস সিপিএম এর মুখোশমাত্র, এই কথা মনে করিয়ে দিয়ে পার্টি রাজ্যবাসীকে সজাগ থাকতে পরামর্শ দিয়েছে৷ পুইলা জাতি উলো পার্টি আর তিপ্রাল্যান্ডের মত দাবিগুলির মাধ্যমে সরাসরি জনজাতি সমাজকে উত্তেজিত করে এই দুইটি পার্টি রাজ্যে তাদের লাভের উদ্দেশ্যসাধন করে চলছে৷


একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার জম্মু-কাশ্মীর এর ঐতিহাসিক ভুল সুধরানোর মাধ্যমে দেশকে একসূত্রে বাঁধার চেষ্টা করছেন৷ আর অন্যদিকে কংগ্রেস আর তার বি টিম সিপিএম, মিথ্যা ইস্যুর দ্বারা জনজাতি সমাজের জনগণের মনোভাবনাকে বিচলিত করে তাদের রাজনৈতিক স্বার্থ পূরণে ব্যস্ত হয়ে আছে৷ জনজাতি সম্প্রদায়ের নামে এখন পর্যন্ত রাজনীতি করে আসা নেতারা বিদেশে এবং ভিনরাজ্যে গিয়ে আনন্দ ফুর্তি করে৷ জনতার এই নেতাদের আনন্দ ফুর্তির জন্য ব্যয় হওয়া খরচের হিসাবও চাওয়া উচিত৷ আগামী দিনগুলিতে বিজেপির জনজাতি মোর্চার কার্যকর্তারা সাধারন জনগণের মাঝে গিয়ে কংগ্রেস আর বামদলের আসল চেহারা তুলে ধরবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top