News Flash

  • Home
  • Uncategorized
  • এমন প্রতিবেশী যেন কারও ভাগ্যে না জোটে, পাকিস্তানকে কটাক্ষ রাজনাথের
Image

এমন প্রতিবেশী যেন কারও ভাগ্যে না জোটে, পাকিস্তানকে কটাক্ষ রাজনাথের

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.) : এমন প্রতিবেশী যেন কারও ভাগ্যে না জোটে। নাম না করে পাকিস্তানকে কটাক্ষ করে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 
বৃহস্পতিবার প্রাক্তন সেনা জওয়ানদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, আমাদের প্রতিবেশী চিন্তা বাড়িয়েছে। বন্ধু পাল্টানো যায়। কিন্তু প্রতিবেশীকে পাল্টানো নিজেদের হাতে থাকে না। আমরা যে প্রতিবেশী পেয়েছি তেমন প্রতিবেশী যেন কেউ না পায়। এমন প্রার্থনা ভগবানের কাছে করব। 

বুধবার রাতে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রতিক্রিয়া শুরু করে দেয় পাকিস্তান। বৃহস্পতিবার নিজেদের দেশে চলচ্চিত্র প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান। দুই দেশের মধ্যে চলতে থাকা সমঝোতা এক্সপ্রেসও বাতিল করে দেয় পাক প্রশাসন।

জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বিলুপ্তি করে দেয় ভারত। এরপরই তৎপর হয় ওঠে পাকিস্তান। এমনকি সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন পুলওয়ামার মতো পরিস্থিতি ভবিষ্যতে আরও ঘটতে পারে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top