News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৭০ ধারা সংক্রান্ত সাম্প্রতিক পদক্ষেপ ভারতের আভ্যন্তরীণ বিষয়, পাকিস্তানকে বার্তা বিদেশমন্ত্রকের
Image

৩৭০ ধারা সংক্রান্ত সাম্প্রতিক পদক্ষেপ ভারতের আভ্যন্তরীণ বিষয়, পাকিস্তানকে বার্তা বিদেশমন্ত্রকের

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকেই ভারতের বিরুদ্ধে সরব পাকিস্তান| বুধবারই জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের পর ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইমরান খান সরকার| কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে সরব হওয়ারও সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার| পাকিস্তান সরকার ইতিমধ্যেই জানিয়েছে, ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ কমাবে| দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করে দেবে| পাশাপাশি দ্বিপাক্ষিক চুক্তিগুলি খতিয়ে দেখবে| একধাপ এগিয়ে সমঝোতা এক্সপ্রেস পরিষেবাও সাময়িকের জন্য বাতিল করেছে পাকিস্তান সরকার| এমতাবস্থায় পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক|

ভারতীয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পাকিস্তানের কিছু একতরফা সিদ্ধান্তের কথা বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে| দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতির কথাও বলা হয়েছে| ৩৭০ ধারা রদ প্রসঙ্গে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘৩৭০ ধারা সংক্রান্ত সাম্প্রতিক পদক্ষেপ ভারতের আভ্যন্তরীণ বিষয়| ভারতের সংবিধান সব সময়ই সার্বভৌম ছিল, আছে এবং থাকবে| তাতে হস্তক্ষেপ করে উপমহাদেশে আতঙ্ক ছড়ানোর চেষ্টা কখনওই সফল হবে না|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top