News Flash

  • Home
  • Uncategorized
  • ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, মরণোত্তর সম্মান নানাজি দেশমুখ ও ভূপেন হাজরিকাকে
Image

‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, মরণোত্তর সম্মান নানাজি দেশমুখ ও ভূপেন হাজরিকাকে

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.) : বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত হলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এছাড়া এদিন সন্ধ্যায় আরও দু’জনকে দেশের এই সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। তাঁরা হলেন প্রখ্যাত সজ্ঞীতজ্ঞ প্রয়াত ভূপেন হাজরিকা এবং রাজনীতিক তথা সমাজকর্মী প্রয়াত নানাজি দেশমুখ।  তাঁদের দুজনকে মরণোত্তর ‘ভারতরত্ন’ দেওয়া হয়েছে।

এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাহুল গান্ধী, শাসক ও বিরোধী সবাই অভিনন্দন জানান প্রণব মুখোপাধ্যায়কে। প্রধানমন্ত্রী টুইট করেন, ‘প্রণবদা আমাদের সময়ের একজন অসাধারণ রাষ্ট্রনায়ক। কয়েক দশক ধরে নিঃস্বার্থভাবে উনি দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। ভারতের উন্নতির পিছনেও তাঁর অনেক অবদান আছে। তাঁর দূরদৃষ্টি ও মেধায় সমৃদ্ধ হয়েছে গোটা দেশ। তাঁর মতো মানুষ ভারতরত্ন পাচ্ছেন জেনে আন্তরিকভাবে আনন্দিত হয়েছি।’ জবাবে সকলকে ধন্যবাদ জানিয়েছিলেন প্রণববাবু। টুইট করেছিলেন, ‘মহান এই সম্মান পাওয়ার জন্য আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ। সবসময় আমি বলি, যতটা না দিয়েছি তার থেকে জনগণের থেকে অনেক পেয়েছি।’

২০১২ থেকে ২০১৭ পর্যন্ত দেশের রাষ্ট্রপতি পদে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তাঁর আগে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বভার সামলেছেন ৮৩ বছরের এই প্রবীণ কংগ্রেস রাজনীতিক। ‘ভারতরত্ন’ পাওয়ার খবরের পর দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেছেন তিনিও।

অসমের সঙ্গীতশিল্পী এবং ফিল্মমেকার ভূপেন হাজারিকাকেও দেওয়া হচ্ছে মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মান। এর আগে তিনি পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কার। অন্যদিকে দেশের প্রতি অবদানের জন্য মরণোত্তর ‘ভারতরত্ন’ দেওয়া হয়েছে সমাজকর্মী নানাজি দেশমুখকে। সাতের দশকে জয়প্রকাশ নায়ারণের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন তিনি। দীর্ঘদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদস্যও ছিলেন নানাজি দেশমুখ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top