News Flash

  • Home
  • Uncategorized
  • ইটবোঝাই লরি দূর্ঘটনায় হত এক, আহত আরো এক
Image

ইটবোঝাই লরি দূর্ঘটনায় হত এক, আহত আরো এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ আবারো মর্মান্তিক যান দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের৷ মৃত কিশোরের নাম রঞ্জিত দাস৷ বয়স ১৩ বছর৷ গুরুতর ভাবে আহত নবজিৎ দাস নামে আরও এক কিশোর৷ ঘটনা কমলপুর থানার অন্তর্গত কুচাইনালা এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় এইদিন রঞ্জিত দাস ও নবজিৎ দাস  একটি ইট বোঝাই গাড়িতে করে কুচাইনালা নিজ বাড়ি থেকে হালহালি এলাকায় এক ইট ভাট্টাতে যায় ইট আনার জন্য৷ সেখান থেকে গাড়ি করে ইট নিয়ে বাড়িতে আসার সময় কুচাইনালা জলেই সাপ্লাইয়ের সন্নিকটে দুর্ঘটনার কবলে পরে৷

এতে গাড়ির পিছনে থাকা  রঞ্জিত দাস ও নবজিৎ দাস  গুরুতর ভাবে আহত হয়৷ আহতদের সাথে সাথে নিয়ে আসা হয় কমলপুরস্থিত বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে৷ কিন্তু হাসপাতালের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর  রঞ্জিত দাসকে মৃত বলে ঘোষণা করে দেন৷

আশঙ্কা জনক অবস্থায় নবজিৎ দাসকে স্থানান্তর করা হয় কুলাই জেলা হাসপাতালে৷ ঘটনার খবর পেয়ে কমলপুরস্থিত বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে ছুটে যায় পুলিশ৷ এক পুলিশকর্মী জানান এই দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে এবং এক জনকে কুলাই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনার তদন্ত চলছে৷ এইদিকে রঞ্জিত দাসের মৃত্যুতে শোঁকের ছায়া নেমে এসেছে কুচাই নালা এলাকায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top