News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-পাক সম্পর্ক আরও তলানিতে : সমঝোতা এক্সপ্রেস পরিষেবা সাময়িক বাতিল করল পাকিস্তান
Image

ভারত-পাক সম্পর্ক আরও তলানিতে : সমঝোতা এক্সপ্রেস পরিষেবা সাময়িক বাতিল করল পাকিস্তান

পঞ্জাব ও ইসলামাবাদ, ৮ আগস্ট (হি.স.): ভারত-পাকিস্তান সম্পর্কের ক্রমশই অবনতি হচ্ছে| সমঝোতা এক্সপ্রেস পরিষেবা সাময়িকের জন্য বাতিল করে দিল পাকিস্তান সরকার| এখানেই শেষ নয়, পাকিস্তানে নিষিদ্ধ করা হল ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শন| তবে, পাকিস্তানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে কার্তারপুর সাহিব করিডরে কাজ চলবে| জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদার বিলুপ্তি এবং জম্মু ও কাশ্মীরকে বিভক্ত করা নিয়ে উঠেপড়ে লেগেছে ইমরান খান সরকার| কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার| পাকিস্তান সরকার ইতিমধ্যেই জানিয়েছে, ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ কমাবে| দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করে দেবে| পাশাপাশি দ্বিপাক্ষিক চুক্তিগুলি খতিয়ে দেখবে|

এই আবহের মধ্যেই বৃহস্পতিবার সমঝোতা এক্সপ্রেস পরিষেবা সাময়িকের জন্য বাতিল করে দিল পাকিস্তান সরকার| ইসলামাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন, ভারতের সঙ্গে সমঝোতা এক্সপ্রেস ট্রেন পরিষেবা সাময়িকের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান| যে সমস্ত যাত্রী ইতিমধ্যেই নিজেদের টিকিট কেটে ফেলেছেন, তাঁরা লাহোর ডিএস অফিস থেকে নিজেদের টাকা ফেরত নিতে পারবেন| প্রসঙ্গত, সপ্তাহে দু’বার ভারত-পাকিস্তানের মধ্যে চলাচল করে সমঝোতা এক্সপ্রেস| পাকিস্তানের সঙ্গে অশান্তির আবহে এর আগেও একবার থমকে গিয়েছিল সমঝোতা এক্সপ্রেস|

এদিন আত্তারি রেল স্টেশনের স্টেশন মাস্টার জানিয়েছেন, ‘সমঝোতা এক্সপ্রেসের পাকিস্তানি চালক ও গার্ড ভারতে আসার ক্ষেত্রে আপত্তি প্রকাশ করেছেন| তাঁরা আমাদের কাছে বার্তা পাঠান, ভারতীয় ক্রু মেম্বার এবং গার্ড-সহ ইঞ্জিন পাকিস্তানে পাঠানো হোক| তাঁরাই ইঞ্জিন নিয়ে যাবে এবং ট্রেন আনবে|’

এখানেই শেষ নয়, পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শন| পাকিস্তানের প্রধানমন্ত্রীর (তথ্য ও সম্প্রচার) বিশেষ অ্যাসিস্ট্যান্ট ড. ফিরদৌস আশিক জানিয়েছেন, ‘পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শন|’ তবে, পাকিস্তানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে কার্তারপুর সাহিব করিডরে কাজ চলবে| 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top