News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-বাংলাদেশের যুগ্ম বিমানবন্দর হলে মৈত্রীর নতুন বার্তা পৌঁছবে বিশ্বে
Image

আগরতলা-বাংলাদেশের যুগ্ম বিমানবন্দর হলে মৈত্রীর নতুন বার্তা পৌঁছবে বিশ্বে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ আগরতলা বিমানবন্দরের রানওয়েকে আরও প্রসারিত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারত সরকারের মাধ্যমে বাংলাদেশের ভেতরে জমি চেয়েছেন, জানালেন নিজে৷ তিনি বলেন, আগরতলা বিমানবন্দর বাংলাদেশ সীমান্তের একেবারে কাছে৷ বড় বড় আন্তর্জাতিক উড়োজাহাজ উঠা-নামার জন্য আগরতলা বিমানবন্দরের রানওয়ের আরও লম্বা হওয়া প্রয়োজন৷

 বর্তমানে বিমানবন্দরের যে রানওয়ে রয়েছে এতে বিমান উঠা-নামা করছে স্বাভাবিকভাবে, তবে বড় আকারের এয়ারবাস নামার জন্য আরও বড় রানওয়ের প্রয়োজন৷ তাই ভারত সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছেন, রানওয়েকে আরও প্রসারিত করার জন্য যাতে বাংলাদেশের ভূখণ্ডের দিক থেকে প্রয়োজনীয় জমি পাওয়া যায়৷ ভারত সরকার যেন বিমানবন্দরের জমি পাওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে, আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী বলেন, এতে উভয়দেশ লাভবান হবে৷ বাংলাদেশের একটি বড় অংশের যাত্রী আগরতলা বিমানবন্দর ব্যবহার করে ভারতের বিভিন্ন জায়গা-সহ বিদেশে যাতায়াত করেন, তাই তাদেরও সুবিধা হবে৷ বাংলাদেশ শুধু জমি দিলে তারা একটি তৈরি এয়ারপোর্ট পাবে৷ এর জন্য তাদের কোনও অর্থ খরচ করতে হবে না৷ আগরতলা বিমানবন্দরের মতো একটি বিমানবন্দর তৈরি করতে কমপক্ষে বাংলাদেশের ২ হাজার কোটি টাকা খরচ হবে৷

তিনি আরও বলেন, বিশ্বের কাছে ভারত-বাংলাদেশের এই মৈত্রী-সম্পর্ক উদাহরণ হয়ে থাকবে যে একটি বিমানবন্দর দুই দেশ মিলে চালাচ্ছে৷ এজন্য তিনি প্রস্তাব পাঠিয়েছেন ভারত সরকারের কাছে৷ এখন ভারত ও বাংলাদেশ সরকার মিলে এ-বিষয়ে সিদ্ধান্ত নেবে৷ এর আগে তিনি প্রস্তাব দিয়েছেন, যেহেতু বাংলাদেশের বিপুল সংখ্যক যাত্রী আগরতলা বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন, তাই তাঁদেরকে অনেক ঘুরে আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলায় আসতে হয়৷ তাই বাংলাদেশের দিকে একটি টার্মিনাল ভবন হলে তাঁরা সরাসরি নিজের দেশে গাড়ি করে বিমানবন্দরের টার্মিনাল ভবনের কাছে আসতে পারবেন৷ টার্মিনাল ভবনেই ইমিগ্রেশন শেষ করে বোর্ডিং পাস নিয়ে বিমানে চড়তে পারবেন তাঁরা৷ এতে বাংলাদেশবাসীর সুবিধা হবে৷ এখন যদি তারা বিমানবন্দরের রানওয়ে বাড়ানোর জন্য জমি দেয় তবে বাংলাদেশও বিমান পরিষেবার সুযোগ নিতে পারবে৷

বর্তমানে আগরতলা বিমানবন্দরকে আধুনিকীকরণ করতে আন্তর্জাতিক মানের টার্মিনাল ভবনের কাজ চলছে৷ আগামী ২০২০ সালের জানুয়ারি এটি চালু করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে৷ এ প্রসঙ্গে উল্লেখ্য যে, আগরতলা বিমানবন্দরের সীমানা দেওয়াল থেকে মাত্র ৫০ মিটারের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া৷ এখন দেখার, বাংলাদেশ ভারত সরকারের প্রস্তাবে রাজি হয় কি না৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top