News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূর অশ্লীল ছবি তোলার দায়ে এক ব্যক্তির জেল
Image

গৃহবধূর অশ্লীল ছবি তোলার দায়ে এক ব্যক্তির জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷  এক গৃহবধূর কিছু অশ্লীল ছবি তোলা এবং বাজারে পোস্টার হিসাবে প্রকাশিত করার অপরাধে এক ব্যক্তির জেল জরিমানা হলো৷ ভারতীয় দন্ড বিধির ৩৫৪(সি) ধারায় চন্দন দাস (৩৫) নামে ঐ অভিযুক্ত ব্যক্তিকে ৩ বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা আর ২৯২ ধারায় ১ বছর জেল ও ১ হাজার টাকা জরিমানা ঘোষণা করে জেলা ও দায়রা বিচারক উদিত চৌধুরী৷

 উল্লেখ্য, ২০১৮ সালে জানুয়ারি মাসে চন্দন দাস নামে এক ব্যক্তি বাইখোড়া থানাধীন পূর্ব চড়কবাই এলাকায় এক গৃহবধূকে নিয়ে বিলোনিয়ার কালীনগর কমলিকা গেস্ট হাউসে রাত্রী যাপন করে৷ সেদিন রাত্রে চন্দন দাস ঐ গৃহবধূর বেশ কিছু নগ্ণ ছবি তুলে রাখে যা পরবর্তী সময়ে চন্দন দাস পোস্টার করে বাজারে ছেড়ে৷

পরবর্তী সময়ে বিষয়টি প্রকাশ্যে আসার পর ঐ গৃহবধূ অভিযুক্ত চন্দন দাসের বিরুদ্ধে বিলোনিয়া মহিলা থানায় মামলা করেন৷ যার কেইস নম্বর ৩০/২০১৮, আন্ডার সেকশন ৩৫৪(সি) এবং ২৯২ আইপিসি৷ দীর্ঘ শুনানির পর অভিযুক্ত চন্দন দাসকে আদালত ৩ বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা আর ২৯২ ধারায় ১ বছরের জেল ও ১ হাজার টাকা জরিমানা ঘোষণা করে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top