News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে ফের যান সন্ত্রাসে দু’জন গুরুতর
Image

শান্তিরবাজারে ফের যান সন্ত্রাসে দু’জন গুরুতর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷  ফের যান দুর্ঘটনায় আহত দুই ব্যক্তি৷ মঙ্গলবার দক্ষিন ত্রিপুরার শান্তির বাজার মহকুমার বাইখোড়া এস এস বি ক্যাম্প সংলগ্ণ এলাকায় আগরতলা সাব্রুম জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে৷  জানা যায় উদয়পুর থেকে জোলাইবাড়ী যাবার পথে টি আর ০৩ ৩৪৯৫ নাম্বারের যাত্রীবাহী মেক্সগাড়ী যাত্রী উঠানোর জন্য জাতীয় সড়ক দাড়ীয়ে ছিলো৷  হঠাৎ করে  টি আর ০৪ ৯১০৮ নাম্বারের একটি বাইক এসে মেক্স গাড়ীর পিছনে সজোরে ধাক্কা দেয়৷  বাইকটি গাড়ীর পিছনে ধাক্কা খেয়ে বাইক আরোহী এক যুবক ও একটি মেয়ে রাস্তায় ছিটকে পরে যায়৷  এতে করে গুরুতর আহত হয় দুই ব্যক্তি৷ 

দুর্ঘটনা হবার সঙ্গে সঙ্গে আহত দুইজনকে মেক্স গাড়ী করে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়৷ দুর্ঘটনার পরবর্তী সময় শান্তির বাজার দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে খালিহাতে ঘুরে আসে৷  দুর্ঘটনায় আহত দুই ব্যাক্তি হলো বাইখোড়ার মরন সুর পাড়ার বসিন্দা জহরলাল কুড়ী এর ছেলে সৌরভ কুড়ী৷  অন্যদিকে আহত মেয়েটি শান্তির বাজার বগাফার বাসিন্দা বলে জানা যায়৷  বর্তমানে দুর্ঘটনাগ্রস্থ আহত দুইজন বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসারত অবস্থায় আছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top