News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে প্রচুর মাদকসহ ২ নেশা কারবারি আটক
Image

উদয়পুরে প্রচুর মাদকসহ ২ নেশা কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷  নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেয়েছে ত্রিপুরা পুলিশ৷ গোমতি জেলার অন্তর্গত উদয়পুর মহকুমা পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঁকড়াবন এলাকা থেকে প্রায় লক্ষাধিক টাকার ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে৷

সেই সঙ্গে দুই নেশা কারবারিকেও গ্রেফতার করেছে পুলিশ৷ তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক নেশা কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ ধৃত দুই নেশা কারবারির নাম হালিম মিঞা, তার বাড়ি বিশালগড়ের কৃষ্ণকিশোর নগরে এবং অপর নেশাকারবারির নাম জববর আলি, তার বাড়ী উদয়পুরের রাজনগরে৷ পলাতক আরও এক কারবারির নাম রুপন মিঞা, তার বাড়ি উদয়পুরের ২ নম্বের ফুলকুমারি এলাকায়৷

উদয়পুরের এসডিপিও হিমাদ্রি প্রসাদ দাস জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে মোট ৩৮০ কন্টেনার ভরতি ব্রাউন সুগার, ৭৫টি ইয়াবা ট্যাবলেট,  ৩৭টি এসপি ট্যাবলেট এবং নগদ ৭,৯০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷ তাছাড়া টিআর ০১ আর ০৪৭৫ নম্বরের একটি ছোট গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জানার চেষ্টা করছে তাদের সঙ্গে আর কেউ নেশা কারবারের সঙ্গে জড়িত আছে কি না৷ অভিযানের নেতৃত্বে ছিলেন উদয়পুরের এসডিপিও হিমাদ্রি প্রসাদ দাস এবং কাঁকড়াবন থানার ওসি ননীগোপাল দাস৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top