News Flash

  • Home
  • Uncategorized
  • ভবিষ্যতে আরও পুলওয়ামার মতো ঘটনা ঘটবে, বিস্ফোরক দাবি ইমরানের
Image

ভবিষ্যতে আরও পুলওয়ামার মতো ঘটনা ঘটবে, বিস্ফোরক দাবি ইমরানের

ইসলামাবাদ, ৬ আগস্ট (হি.স.)  পুলওয়ামার মতো ঘটনা ভবিষ্যতে আরও ঘটবে। মঙ্গলবার এমনই বিস্ফোরক দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

এদিন ইসলামাবাদে যৌথ সংসদীয় অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ইমরান খান দাবি করে এমন পদক্ষেপ গ্রহণ করে তারা (ভারত) কাশ্মীরিদের কোণঠাসা করতে চাইছে। ফলে পুলওয়ামার মতো ঘটনা ভবিষ্যতে আরও ঘটতে পারে। এরপর নিজের পরিস্থিতি সামাল দিয়ে ইমরান খান দাবি করেন, পুলওয়ামা হামলায় পাকিস্তানের কোনও হাত ছিল না। ফের যদি এমন ঘটনা ঘটে তবে পাকিস্তানকে দায়ী করা অনুচিত হবে। তারা (ভারত) হামলা চালাতে পারে। কিন্তু পাকিস্তানও জবাব দেবে। ভারতের এই পদক্ষেপ থেকে স্পষ্ট যে তারা কথা বলতে চায় না।

উল্লেখ করা যেতে পারে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির প্রস্তাব পাশ হলে গেল লোকসভায়। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৩৫১ এবং বিপক্ষে ভোট পড়েছে ৭২টি। এর আগে সোমবার রাজ্যসভায় প্রস্তাবটি পেশ করেছিলেন অমিত শাহ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top