News Flash

  • Home
  • Uncategorized
  • দামছড়ায় রাস্তা ভাঙনেরমুখে, হেলদোল নেই দপ্তরের, জনমনে ক্ষোভ
Image

দামছড়ায় রাস্তা ভাঙনেরমুখে, হেলদোল নেই দপ্তরের, জনমনে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৫ আগস্ট৷৷ গত ২০১৮ইং সালের জুন মাসে প্রবল বৃষ্টিপাতের ফলে দমছড়া থেকে খেদাছড়া সড়কের কাটুয়া ব্রিজ পর্যন্ত বাইপাস সড়কটির কিং অফ কিং ইংলিশ মিডিয়াম সুকল সংলগ্ণ স্থানে বিশালাকার ভাঙনের ফলে যোগাযোগ ব্যাবস্থা চরমে উঠেছিল৷ খেদাছড়া গামী সব যানবাহন ঘুরপথে যেতে হতো৷ অর্থের অভাব দেখিয়ে পূর্তদপ্তর প্রায় একবছর সড়কটির ভাঙনরোধের কোন পদক্ষেপ গ্রহণ করেনি৷


ভুক্তভোগী এলাকাবাসীর বারবার আবেদন নিবেদনের পরে এবছরের গত মে-জুন মাসে একজন ঠিকেদারকে দিয়ে দামছড়া পূর্ত দপ্তর সড়কটির ভাঙন ভরাটে হাত দেয়৷ কিন্তু এলকাবাসী লক্ষ্য করেন ভরাট মাটি আটকানোর জন্যে রাস্তার পূর্ব পাশে প্রোটেকশন ওয়াল ও পশ্চিম পাশে উইং ওয়াল নির্মান আবশ্যক৷ কারণ এখানে এর আগেও দুই পাশে পাকা রিটার্নিং ওয়াল ছিল৷ কিন্তু তা অত্যাধিক বৃষ্টির কারণে ভেঙে যায়৷ সে যায়গায় এলাকাবাসী দেখতে পান যে বস্তায় বালি ভর্তি করে আগের রিটার্নিং ওয়াল এর পরিবর্তে বসানো হচ্ছে, তাও আবার ভরাট করা মাটি থেকে প্রায় তিন ফুটে নিছে৷ যার কারনে বিগত কিছুদিনের বৃষ্টির ফলে সংস্কারের মাত্র দুই মাসের মাথায় বালির বস্তাগুলি ফেঁটে গিয়ে রাস্তার উপর ভরাট করা মাটি সরে গিয়ে মরন ফাঁদে পরিণত হচ্ছে৷


এলাকাবাসীর তরফ থেকে পূর্তদপ্তরের এসডিও রাজেশ দেববর্মাকে এবিষয়ে জানালে তিনি নাকি কর্নপাত করেননি৷ এলাকাবাসীর আরো অভিযোগ যে এই কাজে নাকি প্রায় ১৪ লক্ষ টাকা বরাদ্ধ হয়েছিল, এই ১৪ লক্ষ টাকায় রাস্তার দুইপাশে রিটার্নিং ওয়াল ভালোভাবেই হয়ে যেতে পারতো৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top