News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল, আগরতলায় বিজেপির মিছিল
Image

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল, আগরতলায় বিজেপির মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা রদ করল কেন্দ্র৷ ফলে রাজ্যে মানুষজন সম্পত্তির অধিকার সহ যেসব সুযোগ পেতেন তা আর পাবেন না৷ বিতর্কিত এই ধারা রদ করার পাশাপাশি রাজ্যটিকে নিয়ে ৫টি বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র৷ প্রায় ৭ দশক পর তুলে দেওয়া হল ৩৭০ ধারা৷ জম্মু ও কাশ্মীরকে ভাগ করা হল ২ কেন্দ্র শাসিত অঞ্চলে৷ দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের একটি হল জম্মু-কাশ্মীর এবং দ্বিতীয়টি হল লাদাখ৷ কাশ্মীর ইস্যুতে ’’নজিরবিহীন’’ সিদ্ধান্ত নিয়ে ইতিহাস তৈরির পথ প্রশস্ত করল মোদী সরকার৷

এদিকে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে সোমবার বিজেপি-র প্রতিষ্ঠাতা ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়৷ এদিন শ্রদ্ধা জানান বিজেপি-র প্রদেশ সহ- সভাপতি রামপদ জমাতিয়া, রাজ্য সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য, বিজেপি-র কোর কমিটির সদস্য রতন লাল নাথ, মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃত্ব৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য জানান ভারতীয় জনতা পার্টীর একটাই লক্ষ্য ছিল ৩৭০ ধারা প্রত্যাহার করার৷

কংগ্রেস দল ভারত বর্ষকে ভাগ করার জন্য ষড়যন্ত্র করেছিল৷ কিন্তু ভারতের অখন্ডতা রক্ষায় ভারত কেশরী ডাঃ শ্যামা প্রসাদ মুখার্জী এই ৩৭০ ধারার বিরোধীতা করে কাশ্মীরে প্রবেশ করে বলিদান হন৷ তাই এই বলিদান আজ সার্থক রুপ পেয়েছে৷ এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছে প্রদেশ বিজেপি৷ ভারতের অখন্ডতা রক্ষার জন্য দেশের সরকার যে আন্তরিক ভাবে কাজ করছে তার প্রমান এদিন পাওয়া গেছে বলে জানান তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top