News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবল বৃষ্টিতে বেহাল দিল্লি : বিপর্যস্ত যানবাহন চলাচল, সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস
Image

প্রবল বৃষ্টিতে বেহাল দিল্লি : বিপর্যস্ত যানবাহন চলাচল, সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি| মঙ্গলবার ভোররাত থেকে শুরু হওয়া একনাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন দিল্লির অধিকাংশ এলাকায়| ফলে প্রবল যানজট দেখা দেয় রাজধানী বিভিন্ন অঞ্চলে| রাস্তায় জল জমে যাওয়ায় শ্লথ গতিতে চলাচল করে যানবাহন| প্রবল বৃষ্টির জেরে জল জমে যায় দিল্লির সফদরজং, আর কে পুরম, কে জি মার্গ, কাশ্মীরি গেট ও আইটিও এলাকায়|

দিল্লির আবহাওয়া দফতর সূত্রের খবর, মঙ্গলবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস| আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ| আবহবিদরা জানিয়েছেন, আপাতত বৃষ্টি চলবে রাজধানী দিল্লিতে| প্রবল বৃষ্টির জেরে রাজধানী রাস্তায় জল জমে যাওয়ায় নিকাশি ব্যবস্থা নিয়েও তুলেছন দিল্লির বাসিন্দারা| অনেকেই ক্ষোভের সুরে বলেছেন, দেশের রাজধানীতে নিকাশি ব্যবস্থা বলে কিছুই নেই| এদিন রাস্তায় জল জমে যাওয়ায় সমস্যায় পড়েন অফিস যাত্রীরাও|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top